1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঘুমের ঘোরে চেতনানাশক স্প্রে, ১৬ ঘন্টায়ও জ্ঞান ফেরেনি শিক্ষকের - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
আনোয়ারায় মসজিদ কমিটির বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন মাগুরায়  সরকারি আবাসনের গাছ বিক্রির সম্পূর্ণ টাকা নিলো বিএনপি নেতা! কোম্পানীগঞ্জে অবৈধ বালুবাহী ড্রাম ট্রাক ও লাইসেন্স বিহীন চালকের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান  ঈদগাঁওয়ে এম ইসলাম জসিম উদ্দিন হোমিওপ্যাথিক কলেজে শিক্ষার্থীদের বরণ ও ক্লাস উদ্বোধন  সৈয়দপুরে পৌরসভা ভিজিএফ চাল বিতরণ করেন পৌর প্রশাসক তাকলিমা খুটাখালীতে যুবদল নেতা বাবুলের বিরুদ্ধে মিথ্যা মামলা, নিন্দার ঝড় ঈদগাঁওর গোমাতলীতে সম্মিলিত প্রচেষ্টায় চলাচল অনুপযোগী রাস্তা সংস্কার  জামায়াতের ‘নাগরিক সেবা অ্যাপ’ উদ্বোধন ঈদগাঁওয়ে ৬০০ পিছ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ঈদগাঁওয়ে হত্যা চেষ্টা মামলার আসামী গ্রেফতার

ঘুমের ঘোরে চেতনানাশক স্প্রে, ১৬ ঘন্টায়ও জ্ঞান ফেরেনি শিক্ষকের

খ.ম. নাজাকাত হোসেন সবুজ। বাগেরহাট জেলা প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২০
  • ২৩৭ বার

মোরেলগঞ্জে চেতনানাশক স্প্রে’র শিকার হয়ে মো. মঞ্জুরুল করিম(৫৫) নামে এক শিক্ষক আশংকাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। প্রায় ১৬ ঘন্টা অতিক্রান্ত হলেও তার জ্ঞান ফেরেনি। শনিবার মধ্যরাতে পৌরসভার শুভরাজকাঠি গ্রামে এ ঘটনা ঘটে। স্প্রে করে নগদ টাকা ও স্বর্ণলংকার হাতিয়ে নেয় দুর্বৃত্তরা। মঞ্জুরুল করিম উপজেলা সদরের এসিলাহা উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক।

রবিবার বেলা ৮টার দিকে অজ্ঞান অবস্থায় ওই শিক্ষক ও তার স্ত্রী নাসিমা বেগমকে(৪৫) উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় বেলা ১০টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় মঞ্জুরুল করিমকে।

এ বিষয়ে রবিবার রাত ৯টায় মঞ্জুরুল করিমের ছেলে মো. সজিদ হোসেন বলেন, এখনো তার পিতার জ্ঞান ফেরেনি। রাখা হয়েছে আইসিইউতে।

এ বিষয়ে থানার ওসি মো. মনিরুল ইসলাম বলেন, খবরটি অনেক বিলম্বে থানা পুলিশকে অবহিত করেছেন স্থানীয়রা। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net