1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
জীববৈচিত্র্য রক্ষায় কক্সবাজারে বছরব্যাপী প্রচারণা কার্যক্রম শুরু উদ্বোধনী অনুষ্ঠানে এডিসি আশরাফুল আফসার - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৭ মে ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওযে ইউনিয়নজামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত সরকারের নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নে বাধাসৃষ্টির ষড়যন্ত্র রুখে দেবে জনগণ : প্রধানমন্ত্রী  হাটহাজারীতে জাগৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে চট্টগ্রাম কিংস রামগড়ে সেনাবাহিনীর অভিযানে ইউপিডিএফ’র ৩ সন্ত্রাসী আটক, একে ২২ অস্ত্র উদ্ধার গণমানুষের অধিকার ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার আহ্বান : মিজানুর রহমান চৌধুরী  কুমিল্লা নামে বিভাগ হবে : প্রধানমন্ত্রী নতুন প্রজন্মকে বিশ্বমানের দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে আধুনিক শিক্ষার বিকল্প নেই : পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান মাগুরায় জামায়াতে ইসলামীর ইউনিয়ন আমীর ও সেক্রেটারীদের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত  সন্ত্রাস এবং দুর্নীতির বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানে – মাগুরায় সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী ঈদগাঁওয়ে গাজা ব্যবসায়ীসহ গ্রেফতার-৫

জীববৈচিত্র্য রক্ষায় কক্সবাজারে বছরব্যাপী প্রচারণা কার্যক্রম শুরু উদ্বোধনী অনুষ্ঠানে এডিসি আশরাফুল আফসার

কক্সবাজার প্রতিনিধি।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২০
  • ২৫৮ বার

জলজ জীববৈচিত্র্য রক্ষা করি, টেকসই জলজ প্রতিবেশ ব্যবস্থাপনা নিশ্চিত করি’ শ্লোগানে সামুদ্রিক ও নদীর ডলপিন, কাছিমসহ জলজ জীববৈচিত্র্য রক্ষায় কুতুবদিয়া দ্বীপ থেকে সেন্টমার্টিন দ্বীপ পর্যন্ত কক্সবাজার উপকূল জুড়ে জেলেদের মধ্যে সচেতনতামূলক কর্মসূচী শুরু করেছে পরিবেশ বিষয়ক স্বেচ্ছাসেবী সংগঠন ‘এনভায়রনমেন্ট পিপল’।

২ সেপ্টেম্বর বুধবার বিকালে কক্সবাজার শহরের উত্তর নুনিয়াছড়া বাকঁখালী নদীর তীরে জেলেদের নিয়ে সচেতনতামূলক এ কর্মসূচীর উদ্বোধন করেন কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আশরাফুল আফসার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ হুমায়ুন কবীর, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তারাপদ চৌহান, পরিবেশ অধিদফতর কক্সবাজারের উপ-পরিচালক শেখ মোঃ নাজমূল হুদা, কক্সবাজার পৌরসভার প্যানেল মেয়র শাহেনা আকতার পাখি, কাউন্সিলর মিজানুর রহমান, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন কক্সবাজারের উপদেষ্টা সরওয়ার আজম মানিক, রিপোর্টাস ইউনিটি কক্সবাজারের সভাপতি এইচএম নজরুল ইসলাম, কক্সবাজার বোট মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ ও কক্সবাজার সদর মৎস্যজীবী শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ ইয়াকুব।

এনভায়রনমেন্ট পিপল এর প্রধান নিবার্হী রাশেদুল মজিদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তারা সাম্প্রতিক সময়ে ডলপিন, কাছিমসহ বিভিন্ন জলজ জীববৈচিত্র্য মৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করে জেলেদের সচেতনতার উপর গুরুত্ব আরোপ করেন।

বক্তারা এসময় জেলেদের উদ্দেশ্যে ডলপিন, কাছিম, তিমিসহ বিভিন্ন বন্যপ্রাণী ও জলজ জীববৈচিত্র্যের উপকারিতা, আইনের ব্যাখ্যা সহ নানাদিক তুলে ধরেন।

কর্মসূচীর বিষয়ে এনভায়রনমেন্ট পিপল এর প্রধান নির্বাহী রাশেদুল মজিদ বলেন, সাম্প্রতিক সময়ে যে হারে ডলপিন, তিমি, কাছিমসহ বিভিন্ন বন্যপ্রাণী ও জলজ জীববৈচিত্র্য মৃত্যুর ঘটনা ঘটছে তা উদ্বেগের।
এসব রক্ষায় অন্যদের মতো জেলেদেরও বিরাট ভূমিকা রয়েছে।
যার কারণে ‘এনভায়রনমেন্ট পিপল’ কুতুবদিয়া দ্বীপ থেকে সেন্টমার্টিন দ্বীপ পর্যন্ত কক্সবাজার উপকূল জুড়ে বছরব্যাপী জেলেদের মধ্যে সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাওয়ার কর্মসূচী গ্রহন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net