1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
টংগীতে আওয়ামীলীগের ওয়ার্ড কমিটির পদবঞ্চিতদের বিক্ষোভ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২২ জুন ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা কক্সবাজারের মেদাকচ্ছপিয়ায় হাতি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত  চন্দনাইশে কৃষি প্রণোদনা, ক্রীড়া সামগ্রী, প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করে জসিম উদ্দিন আহমেদ এমপি  চট্টগ্রাম প্রেসক্লাব সম্মুখে মানববন্ধন চন্দনাইশ চামুদরিয়া খালে ওয়াই টাইপ সেতু নির্মাণের দাবি নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট একাডেমী’র অভিভাবক সামাবেশ ও বার্ষিক পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত  খুলনার বিভাগীয় সমাবেশ, রুপ নিয়েছিলো জনসমুদ্রে জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ কেইপিজেডে এখনো আওয়ামী ব্যবসায়ী দোসরদের দখলে অভিযোগ, জিএম শামসের বিরুদ্ধে, তদন্তের দাবি রাশিয়ার ফুল-ফান্ডেড স্কলারশিপ পেলেন রামগড়ের মেধাবী তরুণ ফারহান ৩০ বছর ভিক্ষা করে বাঁচিয়ে রাখা সন্তানও চলে গেল ঈদে, একাকী আছিয়ার নতুন সম্বল ‘আছিয়া স্টোর” 

টংগীতে আওয়ামীলীগের ওয়ার্ড কমিটির পদবঞ্চিতদের বিক্ষোভ

এফ এ নয়ন :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২০
  • ৫৭৩ বার

টঙ্গী থানা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ওয়ার্ড কমিটিতে পদবঞ্চিতদের বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সভা, ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে। টঙ্গী থানা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা ফজলুল হকের নেতৃত্বে গতকাল সোমবার সন্ধায় টঙ্গী থানা আওয়ামীলীগ কার্যালয় থেকে বিক্ষোভ সমাবেশ শুরু করে মিছিলসহকারে টঙ্গী স্টেশন রোড এসে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন।

বক্তারা বলেন, গত রবিবার গাজীপুর মহানগরের ১৯নং ওয়ার্ড থেকে ৫৭নং ওয়ার্ড পর্যন্ত এক তরফা ওয়ার্ড আওয়ামীলীগের আহব্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। মহানগর আওয়ামীলীগের সভাপতি আজমত উল্লাহ খান ও সাধারণ সম্পাদক (গাসিক মেয়র) জাহাঙ্গীর আলমের উপস্থিতিতে এ আহব্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে দলের ত্যাগি নেতা কর্মীরা পদ বঞ্চিত হয়েছেন। বিভিন্ন ওয়ার্ড থেকে পদ বঞ্চিত নেতা কর্মীরা প্রতিবাদ বিক্ষোভ মিছিল নিয়ে আ.লীগ কার্যালয়ে উপস্থিত হয়ে রাস্তা অবরোধ করে বিভিন্ন স্লোগান দিতে থাকে। এতে সড়কের দু’পাশে যানচলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।

এ সময় উপস্থিত ছিলেন, গাজীপুর মহানগর আওয়ামীলীগের আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ্ব আমান উদ্দিন সরকার, যুবলীগ নেতা বিল্লাল হোসেন মোল্লা, টঙ্গী পূর্ব থানা যুবলীগ নেতা সোহেল রানা, পশ্চিম থানা যুবলীগ নেতা আক্তার হোসেন সরকার, আওয়ামীলীগ নেতা জাকির হোসেন, টঙ্গী থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান সরকার বাবু, টঙ্গী সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি কাজী মনজুর, সাধারণ সম্পাদক রেজাউল করিম, যুবলীগ নেতা এ.কে.এম.পলাশ, এইচ.এম. আলাউদ্দিন, ছাত্রলীগ নেতা হুমায়ুন কবির বাপ্পি, শাহাজাদা সেলিম লিটন, স্বেচ্ছাসেবকলীগ নেতা সাইদুল হক লিটন প্রধান সহ অন্যান্যরা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net