1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নরসিংদীতে নির্যাতনে গৃহবধূর মৃত্যু ঃ স্বজনদের অভিযোগ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী নবীনগরে আশেকান মঞ্জিলে ৩৯তম উরস মোবারক অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে মা ইলিশ সংরক্ষণে ২২ দিনের নিষেধাজ্ঞা শুরুর দিনেই অভিযান: ৩০ কেজি ইলিশ জব্দ মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত  কুমিল্লায় ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরীর লাশ উদ্ধার, পাশে পরিত্যক্ত সিএনজি লালমাইয়ে ধানক্ষেতের পাশ থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার শ্রীনগরে মাদ্রাসায় শিক্ষককে অব্যাহতির ঘটনায় অপপ্রচারের অভিযো জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর আর নেই

নরসিংদীতে নির্যাতনে গৃহবধূর মৃত্যু ঃ স্বজনদের অভিযোগ

সফিকুল ইসলাম রিপন,নরসিংদী

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২০
  • ২৯২ বার

নরসিংদীর রায়পুরায় মাত্র নয়ন তারা (২৩) নামে এক গৃহবধূকে নির্যাতন চালিয়ে হত্যার অভিযোগ করেছে তার স্বজনরা।
মঙ্গলবার রাত সাড়ে ১০টায় উপজেলার চানপুর ইউনিয়নের মাঝেরচর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নয়ন তারা ওই গ্রামের আলী হোসেনের স্ত্রী। এ ঘটনার পর অভিযুক্ত শশুর মোক্তার হোসেনসহ পরিবারের অন্যান্য সদস্যরা গা ঢাকা দিয়েছেন। খবর পেয়ে আজ বুধবার সকাল ১০টায় রায়পুরা থানার পুলিশ গিয়ে মৃতদেহের সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠায়।

নয়ন তারার স্বামী আলী হোসেন মালদ্বীপ প্রবাসী।তিনি গত মাসে জমি কেনার জন্য বাড়িতে এক লাখ ৩০ হাজার টাকা পাঠান। ওই জমি কেনার জন্য প্রয়োজন ছিল আরো দশ হাজার টাকা। সেই দশ হাজার টাকা ছেলের শশুরবাড়ি থেকে এনে দিতে পুত্রবধূকে চাপ দেয় শশুর মোক্তার হোসেন ।কিন্তু পুত্রবধূ নয়ন তারা টাকা এনে দিতে অস্বীকৃতি জানায়। এনিয়ে শশুর ও পুত্রবধূর মধ্যে কথা কাটাকাটি হয়। এরই জের ধরে শশুর বাড়ির লোকজনের অমানবিক নির্যাতনে গৃহবধূর মৃত্যু হয় বলে অভিযোগ করেন নয়ন তারার স্বজনরা ।

পারিবারিক সূত্রে জানা যায়, চার বছর পূর্বে চানপুর ইউনিয়নের মাঝেরচর গ্রামের মোক্তার হোসেনের ছেলে আলী হোসেনের সাথে একই গ্রামের আমির হোসেনের মেয়ে নয়ন তারার বিয়ে হয়। বিয়ের দুই বছর পর স্ত্রী ও এক পুত্র সন্তান রেখে জীবিকার সন্ধানে মালদ্বীপ যান আলী। তারপর থেকে এক সন্তান নিয়ে নয়ন তারা শশুর বাড়িতেই থাকতেন। গতকাল রাতে টাকার জন্য শশুর বাড়ির লোকজন নির্যাতন চালিয়ে নয়ন তারাকে হত্যা করেন। নিহতের স্বজনরা জানান গৃহবধূর পিঠে, দুই হাতে ও ঘাড়ে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।
রায়পুরা থানার ওসি (তদন্ত) লুৎফর রহমান জানান, ময়না তদন্ত রিপোর্ট হাতে আসার পর নিহত গৃহবধূর মৃত্যুর প্রকৃত রহস্য জানাতে পারব।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net