ঢাকা   ০৪:৪৮:৪৩ এএম, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে মসজিদের মোতাওয়াল্লি নিয়োগ নিয়ে ভাই-বোনের বিরোধ, ভাই ইব্রাহিমের বিরুদ্ধে একাধিক অভিযোগ কোম্পানীগঞ্জে হোমল্যান্ড আবাসন লিঃ এর আয়োজনে উৎসবমুখর ফ্যামেলী ডে অনুষ্ঠান অনুষ্ঠিত  ধর্মীয় সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ’ লাকসামে কঠিন চীবর দানোৎসবে এমপি আবুল কালাম নোয়াখালীতে বেগমগঞ্জে ড. ইউনুসের গ্রামীণ ব্যাংকে হামলা ও অগ্নিসংযোগ  মাগুরায় মানবতার সেবায় সব্দালপুর ক্লিনিকের উদ্যোগে পাড়ায় পাড়ায় মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পাচ্ছেন হাজারো শত মানুষ নোয়াখালীর চাটখিলে ‘ওপরের নির্দেশ’ বলে ৮টি ইউপিতে তালা দিলো যুবদল-ছাত্রদল দুপুরে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‌‌‘আকভান’, যেসব জেলায় ঝড়বৃষ্টির আভাস আগুন-সহিংসতা চলছেই গাড়ি বিক্রির পর মালিকানা হস্তান্তর না করে প্রতারণার অভিযোগ, সিদ্ধিরগঞ্জ থানায় ইলিয়াছ ভূঁইয়ার লিখিত অভিযোগ হাতিয়ায় কৃষি অফিসে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

বর্ণাঢ্য আয়োজনে মানিকছড়িতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালিত

মো. ইসমাইল হোসেন, মানিকছড়ি(খাগড়াছড়ি) প্রতিনিধি:-

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২০
  • ২৯০ বার
  • ৫ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মানিকছড়ি উপজেলা আ.লীগ ও সকল সহযোগি সংগঠনের উদ্যোগে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা আ.লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন পালন করা হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে মানিকছড়ি উপজেলা আ.লীগ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম শুভ জন্মদিনের সূচনা হয়। পরে দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের উপস্থিতিতে আলোচনা সভা, দোয়া ও কেক কেটে জন্মদিন পালন করে উপজেলা আ.লীগ ও সকল সহযোগি সংগঠনের নেতাকর্মীরা।

উপজেলা আ.লীগ সংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলাম’র সঞ্চালনায় আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা আ.লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আ.লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও সাবেক মানিকছড়ি উপজেলা চেয়ারম্যান এম. এ রাজ্জাক, উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক মো. মাঈন উদ্দিন, যুবলীগ সভাপতি মো. সামায়উন ফরাজী সামু, কৃষক লীগের সভাপতি মো. শাহ আলম, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক চলাপ্রু মারমা নিলয়।

এ সময় সাবেক উপজেলা মুক্তিযুদ্ধা কমান্ডার মো. শফিউল আলম চৌধুরী, উপজেলা আ.লীগ নেতা এস.এম রবিউল ফারুক, বাটনাতলী ইউপি চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম মোহন, তিনটহরী ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, যুবলীগ যুগ্ন-সম্পাদক মো. মোস্তফা কামাল, উপজেলা ছাত্রলীগ সভাপতি মো. জামাল হোসেন, কলেজ ছাত্রলীগ সভাপতি মো. আবু জাফর, সাধারণ সম্পাদক মো. আকতার হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন ও বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিড়লসভাবে কাজ করে যাচ্ছেন। তার হাত ধরেই বাংলাদেশ আজ বিশ^ দরবারে উন্নয়নে রোল মডেল। এ সফলতা এমনিতে আসেনি। নানা প্রতিকূলতাকে পেছনে ফেলে দেশ ও জাতির উন্নয়নে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়াও ১৯৮১ সালে আ.লীগের নেতৃত্ব গ্রহণের পর থেকে দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে দলকে সুসংগঠিত করেন এবং ১৯৯৬ সালে প্রথম ও ২০০৮ সাল থেকে টানা তিন মেয়াদে দলকে দেশের নেতৃত্বের আসনে বসাতে সক্ষম হন। আলোচনা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ূ কামনা করে দেশ ও জাতির কল্যাণে মোনাজাত অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি