1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাগেরহাটে উপজেলা শিক্ষা অফিসারের জন্য দোয়া অনুষ্ঠান - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর হাতিয়ায় ৭ মণ ওজনের শাপলাপাতা মাছ ধরে ৯০ হাজার টাকায় বিক্রি ষ নোয়াখালীর কবিরহাটে মাধ্যমিক পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৫৫ শিক্ষার্থীকে ছাত্রদলের সংবর্ধনা  মাগুরায় প্রকাশ্য দিবালোকে গৃহবধূকে কুপিয়ে জখম! মাগুরায় দিনভর বিভিন্ন সভা ও এল এ চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হাজারো সুবিধাবঞ্চিতদের পাশে ‘সিগনেচার বাংলা’ নাঙ্গলকোট গ্র্যাজুয়েটস অ্যাসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠান – ২০২৬ নোটিশ ছাড়া উচ্ছেদের অভিযোগ সিডিএর বিরুদ্ধে সংবাদ সম্মেলনে ক্ষতিপূরণ ও তদন্তের দাবি দেবিদ্বারে ভুয়া সংবাদপত্রের কাটিং ছড়িয়ে সাংবাদিক জনি ফারুককে হেয় করার চেষ্টা ৬ জুনের আগে ইউপি ভোট শেষ করতে সম্মত সবাই: ইসি সানাউল্লাহ বাসের ইউটার্নে বাড়ছে যানজট

বাগেরহাটে উপজেলা শিক্ষা অফিসারের জন্য দোয়া অনুষ্ঠান

খ.ম. নাজাকাত হোসেন সবুজ। বাগেরহাট জেলা প্রতিনিধি।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২০
  • ২৮৬ বার

বাগেরহাট সদর উপজেলার মাধ্যমিক উপজেলা শিক্ষা অফিসার মাছুদা আক্তারের আত্নার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার সদর উপজেলার আল-ইসলাহ একাডেমি মাধ্যমিক বিদ্যালয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও শিক্ষক-কর্মচারী চিকিৎসা কল্যান সমিতির উদ্যোগে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও সুধীজন নিয়ে মরহুম শিক্ষা অফিসারের আত্নার শান্তির জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ কামরুজ্জামান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান খান রেজাউল ইসলাম, শিক্ষাবিদ অধ্যাপক মোজাফফর রহমান, প্রাক্তন জেলা শিক্ষা অফিসার মোঃ আকরাম হোসেন, বাগেরহাট কামিল মাদ্রাসার অধ্যক্ষ আবুল কালাম শেখ, বাগেরহাট সরকারী বালিকা বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক কবিরুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার এসএম হিশামুল হক প্রমুখ।

দোয়া অনুষ্ঠানের আগে শিক্ষা অফিসার মাছুদা আক্তারের উদ্যোগে গঠিত বাগেরহাট শিক্ষক-কর্মচারী চিকিৎসা কল্যান সমিতির নামে জমি ক্রয় করে সমিতিকে বেগবান করে শিক্ষা অফিসারের মনোবাসনা পুর্ন করার কথা ব্যক্ত করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net