1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাগেরহাটে মাছের পোনা প্রাতিষ্ঠানিক জলাশয়ে বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
৬ জুনের আগে ইউপি ভোট শেষ করতে সম্মত সবাই: ইসি সানাউল্লাহ বাসের ইউটার্নে বাড়ছে যানজট নবীনগরে দাখিল পরীক্ষার্থীদের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী হবিগঞ্জে নিখোঁজের দুদিন পর সিএনজি চালকের মরদেহ উদ্ধার বিশ্বমানের মানবসম্পদ গড়তে প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ: রাষ্ট্রপতি কুমিল্লা সিটি স্কুলের কৃতি ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা একাদশ শ্রেণিতে ভর্তি আবেদনের ফল প্রকাশ আজ প্রকাশিত সংবাদের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ ঢাকার ইসলামবাগ থেকে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার যুবক নিখোঁজ 

বাগেরহাটে মাছের পোনা প্রাতিষ্ঠানিক জলাশয়ে বিতরণ

স্টাফ রিপোর্টার, বাগেরহাট। খ.ম. নাজাকাত হোসেন সবুজ।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৩৯ বার

বাগেরহাট সরকারি মৎস্য বীজ উৎপাদন খামারে উৎপাদিত কার্প জাতীয় মাছের পোনা বিভিন্ন প্রাতিষ্ঠানিক জলাশয়ে বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) দুপুরে বাগেরহাট সদর উপজেলা মৎস্য ভবন চত্বরে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের কাছে এই পোনা হস্তান্তর করা হয়।

পোনা হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মৎস্য অধিদপ্তরের খুলনা বিভাগীয় উপ-পরিচালক নারায়ন চন্দ্র মন্ডল। এসময় বাগেরহাট জেলা মৎস্য কর্মকর্তা ড. মোঃ খালেদ কনক, বাগেরহাট সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ মোছাব্বেরুল ইসলাম, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, সদর উপজেলা মৎস্য কর্মকর্তা ফেরদাউস আনছারি, উপজেলা কৃষি কর্মকর্তা সাদিয়া সুলতানা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নুরে জান্নাত, মৎস্য বীজ উৎপাদন খামারের ব্যবস্থাপক নির্মল কুমার কুন্ডুসহ গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এদিন বাগেরহাট সদর উপজেলা পরিষদের পুকুর, রাধা বল্লব গুচ্ছ গ্রাম পুকুরসহ ২০টি জলাশয়ে ৪‘শ কেজি কার্প জাতীয় মাছের পোনা বিতরণ করা হয়েছে। এর আগেও এই খামারের উৎপাদিত পোনা বিভিন্ন জলাশয়ে অবমুক্ত করেছে বাগেরহাট জেলা মৎস্য বিভাগ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net