1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বেঁচে গেল ডাক বিভাগের কর্মচারীর জীবন - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ইউপি নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা স্ত্রীকে চার টুকরো করে ব্যাগে ভরে রাখেন স্বামী, নেপথ্যে কী? সৌদি আরবের বিমান বোমা হামলায় কুমিল্লার মাওলানা নাসরুল্লাহ মৃত্যু কোম্পানীগঞ্জে থানারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা মানোন্নয়ন মতবিনিময় ও কার্যকরী কমিটির সভা জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী মাগুরার শ্রীপুরে বেওয়ারিশ কুকুরের কামড়ে  ১ জনের মৃত্যু আহত-৬  মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত  টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগের নেতা শুক্কুর আলী গ্রেপ্তার রাজনৈতিক ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে রাঙ্গাবালীতে ছাত্রদলের বিক্ষোভ ও মানববন্ধন রিয়াদ বিমানবন্দরে হামলায় বাংলাদেশিসহ নিহত ১২

বেঁচে গেল ডাক বিভাগের কর্মচারীর জীবন

খ.ম. নাজাকাত হোসেন সবুজ। বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২০
  • ২৫৭ বার

বাগেরহাটের ফায়ার সার্ভিসের তৎপরতায় দুর্ঘটনা থেকে বেঁচে গেল ডাক বিভাগের কর্মচারীর জীবন। আজ সোমবার (২১ সেপ্টেম্বর) জিপিও খুলনা হতে বাগেরহাট গামী ডাক বিভাগের কাভার্ড ভ্যান বারাকপুর (বাগেরহাট সদর থানার অর্ন্তগত) স্থানে সকাল পৌনে ৯টায় গাড়ীর চালক নিয়ন্ত্রন হারিয়ে দাঁড়ানো একটি ট্রাকে ধাক্কা দেয় । সাথে সাথে ড্রাইভারের পাশে থাকা ডাক বিভাগের এম সি মোঃ হাফিজুর রহমান(৪৫) মারাত্মকভাবে আহত হয়ে গাড়ীর সিট ও বনাটের সাথে আটকে যান এবং ড্রাইভার মোঃ আনিচুর রহমান (৫০) আহত হন।

বাগেরহাট ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোঃ শাহ্জাহান সিরাজ এর নেতৃত্বে ২য় কল ও এ্যাম্বুলেন্স গাড়ী দ্রুত ঘটনাস্থলে পৌছায়। সিনিয়র স্টেশন অফিসার মোঃ শাহ্জাহান সিরাজ নিজে অত্যন্ত দক্ষতার সাথে পাওয়ার ইউনিট হাইড্রোলিক স্প্রেডার এর সাহায্যে দ্রুত আটকে পড়া ব্যক্তিকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

নিশ্চিত মৃত্যুর ঝুকিতে থাকা ব্যক্তির জিবন রক্ষা করতে সক্ষম হন। সিনিয়র স্টেশন অফিসারের সাহসিকতাপূর্ণ কাজের জন্য স্থানীয় জনগন ধন্যবাদ জানান ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net