1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ভ্রাম্যমান আদালতের অভিযান - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
শিশুর চিকিৎসায় ঘাটতি ছিল না, দাবি সাজিনাজ হাসপাতাল কর্তৃপক্ষের নবীনগরে কৃষি উন্নয়নে দিনব্যাপী ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হাটহাজারী বালিকা স্কুল এন্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ২ মাসের সেরা পারফরমেন্স ঈদগাঁও থানার ওসি সিফাত পুরস্কৃত ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন মাগুরার শ্রীপুরে প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে পল্লী প্রাণি চিকিৎসকদের নিয়ে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত  প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা কক্সবাজারের মেদাকচ্ছপিয়ায় হাতি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত  চন্দনাইশে কৃষি প্রণোদনা, ক্রীড়া সামগ্রী, প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করে জসিম উদ্দিন আহমেদ এমপি  চট্টগ্রাম প্রেসক্লাব সম্মুখে মানববন্ধন চন্দনাইশ চামুদরিয়া খালে ওয়াই টাইপ সেতু নির্মাণের দাবি

ভ্রাম্যমান আদালতের অভিযান

খ.ম. নাজাকাত হোসেন সবুজ। বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২০
  • ২৪৮ বার

বাগেরহাট জেলার, চিতলমারীতে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়েছে। সোমবার দুপুর ১২ টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল আফরোজ স্বর্ণা এ অভিযান পরিচালনা করেন।

এ সময় উপজেলার বাখেরগঞ্জ বাজার, পাটরপাড়া ও দানোখালী এলাকায় সংক্রামন রোগ প্রতিরোধ আইনের ২৫ ধারায় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ৮ টি মামলায় ২ হাজার ৬০০ টাকা অর্থদন্ডাদেশ দেওয়া হয়।

এছাড়া চিতলমারী সদর বাজার থেকে বাখেরগঞ্জ বাজার পর্যন্ত মরা চিত্রা নদীতে অবৈধ ভাবে ভেষালজাল ও পাটা দিয়ে পানি প্রবাহ বন্ধ করায় ২০টি ভেষালজাল ও পাটা উচ্ছেদ করেন। এ সময় পাটরপাড়া এলাকায় জুয়া খেলার অপরাধে এক ব্যক্তিকে জরিমানা করা হয়।

চিতলমারী সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল আফরোজ স্বর্ণা সাংবাদিকদের জানান, চিতলমারীতে সংক্রামক রোগ প্রতিরোধ আইন বাস্তবায়ন, নদী ও খালে অবৈধ নেট-পাটা উচ্ছেদ, মাদক ও জুয়া প্রতিরোধ এ ধরণের অভিযান অব্যাহত থাকবে। প্রাথমিক ভাবে নদীর পানি প্রবাহ ঠিক রাখার জন্য নেট-পাটা উচ্ছেদ করা হয়েছে। কিন্তু এরপরও যদি কেউ নেট-পাটা দেন তবে তাকে আইনের আওতায় আনা হবে বলে উল্লেখ করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net