1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মোরেলগঞ্জে মাদারাসার নিরাপত্তাকর্মী নিয়োগে অর্থ বানিজ্যের অভিযোগ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে জামায়াতের নায়েবে আমীর ডা. তাহের বিজয়ী ৫৫ হাজার ভোটের ব্যবধানে কুমিল্লা -৯ আসনে বিএনপির আবুল কালাম বিজয়ী  জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে : ইসি  হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে বিএনপির প্রার্থী বিশিষ্ট অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়ার বিশাল জয় রাঙ্গাবালীতে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ মহা আনন্দের ও মুক্তির দিন, নতুন বাংলাদেশ গড়ার ঐতিহাসিক সুযোগ : প্রধান উপদেষ্টা ভোলায় ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে ভোটকেন্দ্র থেকে ব্যালট পেপার ছিনতাই ঈদগাঁওয়ে আচরণবিধি ভঙ্গের দায়ে  যৌথবাহিনীর হাতে আটক-৭ ঈদগাঁওয়ে পাহাড়ের ঢালু থেকে বৃদ্ধের লাশ উদ্ধার টাকাসহ আটক নিয়ে যা বলছে জামায়াত

মোরেলগঞ্জে মাদারাসার নিরাপত্তাকর্মী নিয়োগে অর্থ বানিজ্যের অভিযোগ

খ.ম. নাজাকাত হোসেন সবুজ। স্টাফ রিপোর্টার, বাগেরহাট।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৪৩ বার

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বহরবুনিয়া দাখিল মাদরাসায় ৫লক্ষ টাকা ঘুষ গ্রহণের মাধ্যমে মোঃ মাইনুল হাওলাদারকে নিরাপত্তাকর্মী নিয়োগ দেওয়ার অভিযোগ উঠেছে। নিয়োগ স্থগিতাদেশ চেয়ে বাগেরহাট দেওয়ানি মোরেলগঞ্জ আদালতে মামলা দায়ের করেছেন আরেক নিয়োগ প্রত্যাশী স্থানীয় মোঃ আঃ কাদের।

মোঃ আঃ কাদের জানান, ১৩ ফেব্রুয়ারী দৈনিক পূর্বাঞ্চল পত্রিকায় বহরবুনিয়া দাখিল মাদরাসায় একজন নিরাপত্তাকর্মী নিয়োগ দেওয়া হবে বলে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ওই বিজ্ঞপ্তিতে উল্লেখিত কাগজপত্রসহ আমি নির্দিষ্ট সময়ের মধ্যে মাদরাসার সুপার বরাবর আবেদন করি। কিন্তু করোনার কারণে দীর্ঘদিন এসব বিষয়ে কোন খোজ খবর জানতাম না। আমার নামে কোন নিয়োগ পরীক্ষার পত্র আসেনি। এর মধ্যে ৮ আগস্ট অত্যন্ত গোপনে বাগেরহাট আলীয়া (কামিল) মাদরাসায় তিনজনকে ডেকে নিয়োগ পরীক্ষা নিয়েছেন মাদরাসার সুপার মাওলানা আবু হানিফ বদরুদ্দোজা ও সংশ্লিষ্টরা। ওইদিনই ৫ লক্ষ টাকার বিনিময়ে পূর্ব থেকে নির্দিষ্ট করা মাইনুল ইসলামকে নিয়োগ প্রদান করেন। নিয়োগ পরীক্ষায় মাইনুলসহ তিনজনকে ডাকা হয়েছিল। মাইনুল ছাড়া অন্য দুইজন ইব্রাহীম হাওলাদার ও শাহিন জমাদ্দার মাইনুলের সাজানো লোক ছিল। ইব্রাহিম হাওলাদার মাইনুলের আপন বোনের স্বামী এবং সরকারি পিসি কলেজে স্নাতক (সম্মান) শ্রেণিতে পড়াশুনা করেন। শাহিন জমাদ্দার স্থানীয় মা-বাবার ঋণ কলেজে চাকুরী করেন। এই বিষয় থেকেই বোঝা যায় ওই নিয়োগ বোর্ড ও নিয়োগ পরীক্ষা সাজানো ছিল। পরবর্তীতে আমি বিষয়টি জানতে পেরে মাদরাসার সুপার আবু হানিফ বদরুদ্দোজা ও মাদরাসা ব্যবস্থাপনা কমিটির সভাপতি টিএম জসিম তালুকদারের কাছে জানতে চাইলে তারা বলেন মাদরাসার উন্নয়নের জন্য ৫ লক্ষ টাকা নিয়ে মাইনুলকে চাকুরী দেওয়া হয়েছে।তুমি আবার কি চাও।

মোঃ আঃ কাদের আরও বলেন, পরে আমি অনিয়ম ও স্বেচ্ছাচারিতার বিচার চেয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, বাগেরহাট জেলা প্রশাসক, মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা, মোরেলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করেছি। অভিযোগ দেওয়ার পরে যখন কোন সুরাহা হয়নি। তখন এই অবৈধ নিয়োগ বাতিল, ঘুষ গ্রহনকারীদের শাস্তি ও পুনরায় নিয়োগ পরীক্ষা নিয়ে আমার যোগ্যতা যাচাইয়ের সুযোগ চেয়ে আমি বাগেরহাট আদালতে মামলা দায়ের করেছি। আদালত ৩ নভেম্বর আমার অভিযোগের বিষয়ে শুনানীর দিন ধার্য করেছেন।

মাদরাসার সুপার মাওলানা আবু হানিফ বদরুদ্দোজা বলেন, সকল নিয়মকানুন মেনেই যোগ্য প্রার্থীকে নিয়োগ প্রদান করা হয়েছে। আঃ কাদেরের শিক্ষাগত যোগ্যতার সনদে সমস্যা থাকায় তাকে নিয়োগ পরীক্ষায় ডাকা হয়নি। তাই তিনি আমার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ করছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net