1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মোল্লাহাটে উচ্চ আদালতের আদেশ অমান্য করে ভবন নির্মানের অভিযোগ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নোটিশ ছাড়া উচ্ছেদের অভিযোগ সিডিএর বিরুদ্ধে সংবাদ সম্মেলনে ক্ষতিপূরণ ও তদন্তের দাবি দেবিদ্বারে ভুয়া সংবাদপত্রের কাটিং ছড়িয়ে সাংবাদিক জনি ফারুককে হেয় করার চেষ্টা ৬ জুনের আগে ইউপি ভোট শেষ করতে সম্মত সবাই: ইসি সানাউল্লাহ বাসের ইউটার্নে বাড়ছে যানজট নবীনগরে দাখিল পরীক্ষার্থীদের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী হবিগঞ্জে নিখোঁজের দুদিন পর সিএনজি চালকের মরদেহ উদ্ধার বিশ্বমানের মানবসম্পদ গড়তে প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ: রাষ্ট্রপতি কুমিল্লা সিটি স্কুলের কৃতি ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা একাদশ শ্রেণিতে ভর্তি আবেদনের ফল প্রকাশ আজ

মোল্লাহাটে উচ্চ আদালতের আদেশ অমান্য করে ভবন নির্মানের অভিযোগ

স্টাফ রিপোর্টার, বাগেরহাট। খ.ম. নাজাকাত হোসেন সবুজ।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২০
  • ২৮২ বার

বাগেরহাটের মোল্লাহাটে উচ্চ আদালতের আদেশ অমান্য করে ভবন নির্মানের অভিযোগ উঠেছে জনৈক শেখ ফয়জুল করিম পিন্টুর বিরুদ্ধে। ফয়জুল করিমের ভাইয়ের মেয়ে ফাহমিনা করিমের আবেদনের প্রেক্ষিতে হাইকোর্টের নিষেধাজ্ঞা স্বত্তেও তিনি মোল্লাহাট বাজার সংলগ্ন ৩৭ শতক জমির উপর ভবন নির্মান করে যাচ্ছেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কাজ না করার জন্য বললেও ফয়জুল করিম তার ৩০ থেকে ৩৫ জন শ্রমিক দিয়ে কাজ করাচ্ছেন এমন অভিযোগ করেন ফাহমিনা করিম।

ফাহমিনা করিম জানান, আমার বাবা শেখ রেজাউল করিম মৃত্যুবরণ করার পর থেকে আমার চাচা আমাদের পৈত্রিক সম্পত্তি জোর দখল করে নেওয়ার চেষ্টা করে। নায্য পাওনা বুঝে পেতে ২০১৯ সালে বাগেরহাট আদালতে বাটোয়ারা মামলা করি(মামলা নং ৮৪/১৯)। এরপরে আমার চাচা শেখ ফয়জুল করিম পিন্টু বাজার সংলগ্ন ৩৭ শতক জমির উপর ভবন নির্মানের চেষ্টা করেন। আমরা মৌখিকভাবে নিষেধ করার পরেও চাচা ভবন নির্মান কাজ চালিয়ে যাচ্ছিলেন। আমরা হাইকোর্টে আবেদন করলে উচ্চ আদালত ভবন নির্মানে নিষেধাজ্ঞা দেয়। নিষেধাজ্ঞা বলবত থাকা স্বত্তেও আমার চাচা অতিরিক্ত শ্রমিক নিয়ে ভবন নির্মান করে যাচ্ছেন। আমরা উপজেলা প্রশাসন ও মোল্লাহাট থানা পুলিশকে জানানোর পরে তারা কাজ করে যাচ্ছেন। আমরা এখন কি করব আদালত নিষেধাজ্ঞা দিলেও যদি কাজ করে তাহলে আমরা কোথায় যাব। আমার ন্যায্য পাওনা প্রাপ্তির জন্য এই নিষেধাজ্ঞা বলবত রাখার অনুরোধ করছি এবং ন্যায় বিচার চাই।

ফাহমিনা করিম আরও বলেন, আমার চাচাতো ভাই ইমরুল করিম পুলিশের এসআই হওয়ার সুবাদে স্থানীয়দের এবং আমাদের বিভিন্ন হুমকী ধামকী দিয়েছে। যার ফলে আমাদের আদালতে নিষেধাজ্ঞা স্বত্তেও কেউ তাদের বিরুদ্ধে কোন কথা বলছেন না।

এবিষয়ে শেখ ফয়জুল করিম পিন্টুর সাথে একাধিক বার ফোন করা হলে তিনি রিভিস করেননি।

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ গোলাম কবির জানান, এটাতো আমাদের কাজ নয়, আদালতের নির্দেশ বাস্তবায়ন করার দায়িত্ব উপজেলা নির্বাহী কর্মকর্তার। তিনি আমাদের সহযোগিতা চাইলে পুলিশ দেওয়া হবে।

মোল্লাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মাফফারা তাসনীন জানান, উপজেলা সদরে পারিবারিক জমিজমা সংক্রান্ত বিবাদের বিষয়টি আমাদের অবহিত করার পর আমরা উভয় পক্ষকে ডেকে কথা বলেছি। আদালতের নির্দেশনার বিষয়ে আমরা তাদেরকে অবহিত করেছি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net