1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাণীনগরে গৃহবধুর রহস্য জনক মৃত্যু - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চট্টগ্রাম জেলার বিশেষ পুরস্কার পেলেন চন্দনাইশ থানার ওসি এস.এম দিদারুল ইসলাম সিকদার বিএনপির জন্য ১৭ বছর রাজপথে, এখন দিনমজুর জজ মিয়ার চাওয়া শুধু একটি ঘর সাতকানিয়ায় শাহজাহান চৌধুরীর উদ্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন বিতরণ ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড মাগুরায় পরিবেশ ও প্রকৃতির দক্ষতা বৃদ্ধি শীর্ষক দুই দিনব্যাপী  কর্মশালা সম্পন্ন  আর্জেন্টাইন ক্লাবের বিশ্বরেকর্ড ভাঙল রোনালদোর আল নাসর তেলের দামে উত্তাপ, বিশ্বজুড়ে জ্বালানি সংকটের শঙ্কা নবীগঞ্জে ছোট বোন হত্যা মামলার প্রধান আসামি শাহীন সিলেট থেকে গ্রেফতার নোয়াখালীর হাতিয়ায় তমরদ্দি ইউনিয়নে বিদ্যালয়ের শ্রেণীকক্ষে আবারও অসুস্থ ২১ শিক্ষার্থী মাগুরায় ছাত্রদলের পরিছন্নতা কর্মসুচির উদ্বোধন

রাণীনগরে গৃহবধুর রহস্য জনক মৃত্যু

নওগাঁ প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২০
  • ২৬৮ বার

নওগাঁর রাণীনগরে মর্জিনা বিবি (৪৫) নামে এক গৃহবধুর রহস্য জনক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে গৃহবধুর মৃত্যু হলে রাণীনগর থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

ঘটনাটি ঘটেছে উপজেলার চকাদিন আলোপাড়া গ্রামে। এ ঘটনার পর থেকে গৃহবধুর স্বামী পলাতক রয়েছে। এদিকে শুক্রবার সকালে ময়না তদন্তের জন্য লাশ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

মর্জিনার ভাই এনামুল হক জানান, তার বোন মর্জিনাকে একই গ্রামের পূর্বপাড়ায় শাহাবুর আলীর সাথে বিয়ে দেয়। বিয়ের পর থেকে তাদের পরিবারে দ্বন্দ্ব চলছিল। এক পর্যায়ে বৃহস্পতিবার রাতে ভগ্নিপতি শাহাবুর আলীর খবর দেয় যে তার বোন অসুস্থ্য। এমন খবর পেয়ে ছুটে এসে দেখেন ততক্ষনে বোন মর্জিনা মারা গেছে। এর কিছু পরেই শাহাবুর আলী পালিয়ে যায়।

তবে মর্জিনা আত্মহত্যা করেছে, নাকি তাকে হত্যা করা হয়েছে? না শারীরিক সমস্যায় মারা গেছে তা কেউ বলতে পারছেনা। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে।
এসআই মিজুনুর রহমান বলেন, লাশের সুরতহালে মৃতের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পারিবারিক বরাদ দিয়ে বলেন, গৃহবধুর নাকি হার্ডের সমস্যাও ছিল।

এ ব্যাপারে রাণীনগর থানার ওসি মো: জহুরুল হক বলেন, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। মৃত্যুর প্রকৃত রহস্য জানতে লাশ ময়না তদন্তে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net