1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রামগড়ে হেডম্যান-কার্বারীদের সাথে আলোচনায় মিলিত হলেন ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
হাটহাজারী বালিকা স্কুল এন্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ২ মাসের সেরা পারফরমেন্স ঈদগাঁও থানার ওসি সিফাত পুরস্কৃত ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন মাগুরার শ্রীপুরে প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে পল্লী প্রাণি চিকিৎসকদের নিয়ে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত  প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা কক্সবাজারের মেদাকচ্ছপিয়ায় হাতি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত  চন্দনাইশে কৃষি প্রণোদনা, ক্রীড়া সামগ্রী, প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করে জসিম উদ্দিন আহমেদ এমপি  চট্টগ্রাম প্রেসক্লাব সম্মুখে মানববন্ধন চন্দনাইশ চামুদরিয়া খালে ওয়াই টাইপ সেতু নির্মাণের দাবি নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট একাডেমী’র অভিভাবক সামাবেশ ও বার্ষিক পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত  খুলনার বিভাগীয় সমাবেশ, রুপ নিয়েছিলো জনসমুদ্রে

রামগড়ে হেডম্যান-কার্বারীদের সাথে আলোচনায় মিলিত হলেন ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান

মো: নিজাম উদ্দিন,রামগড় (খাগড়াছড়ি) :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২০
  • ৩১৩ বার

রামগড় উপজেলা প্রশাসন ও উপজেলা ভূমি অফিস এর আয়োজনে অনুষ্ঠিত হল ভূমি রাজস্ব বিষয়ক আলোচনা সভা।

শনিবার সকালে উপজেলা মিলনায়তনে রামগড় উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সজীব কান্তি রুদ্র এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান মো: ইয়াকুব আলী পাটোয়ারী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপ-ভূমি সংস্কার কমিশনার চট্রগ্রাম এস. এম. শফি কামাল, খাগড়াছড়ির অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোহাম্মদ সাঈদ মোমেন মজুমদার, রামগড় উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারী ও রামগড় থানার অফিসার (তদন্ত) মো: মনির হোসেন।

আলোচনা সভায় উপজেলার হেডম্যান কার্বারীরা তাদের সন্মানী বাড়ানো, ভূমি রাজস্ব আয় বাড়ানো, পার্বত্য ভূমি ব্যবস্থাপনা সংস্কার ও কম্পিউটার ইন্টারনেট ব্যবহারসহ লজিস্টিক সাপোর্ট দেয়ার দাবী জানালে প্রধান অতিথি তাদের বেশির ভাগ দাবীর সাথে একমত পোষন করেন এবং ক্রমান্বয়ে তা পূরণের আশ্বাস প্রদান করেন।

হেডম্যান কার্বারীদের পক্ষ থেকে এসময় বক্তব্য রাখেন, আনন্দ মোহন ত্রিপুরা, সাচিং চৌধুরী, চাইথোয়াই চৌধুরী প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net