ঢাকা   ০৩:৫৯:৩৭ এএম, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে মসজিদের মোতাওয়াল্লি নিয়োগ নিয়ে ভাই-বোনের বিরোধ, ভাই ইব্রাহিমের বিরুদ্ধে একাধিক অভিযোগ কোম্পানীগঞ্জে হোমল্যান্ড আবাসন লিঃ এর আয়োজনে উৎসবমুখর ফ্যামেলী ডে অনুষ্ঠান অনুষ্ঠিত  ধর্মীয় সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ’ লাকসামে কঠিন চীবর দানোৎসবে এমপি আবুল কালাম নোয়াখালীতে বেগমগঞ্জে ড. ইউনুসের গ্রামীণ ব্যাংকে হামলা ও অগ্নিসংযোগ  মাগুরায় মানবতার সেবায় সব্দালপুর ক্লিনিকের উদ্যোগে পাড়ায় পাড়ায় মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পাচ্ছেন হাজারো শত মানুষ নোয়াখালীর চাটখিলে ‘ওপরের নির্দেশ’ বলে ৮টি ইউপিতে তালা দিলো যুবদল-ছাত্রদল দুপুরে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‌‌‘আকভান’, যেসব জেলায় ঝড়বৃষ্টির আভাস আগুন-সহিংসতা চলছেই গাড়ি বিক্রির পর মালিকানা হস্তান্তর না করে প্রতারণার অভিযোগ, সিদ্ধিরগঞ্জ থানায় ইলিয়াছ ভূঁইয়ার লিখিত অভিযোগ হাতিয়ায় কৃষি অফিসে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

সিরাজদিখানে বিকল্প ধারা ও যুব ধারার আহবায়ক কমিটি গঠন

বিশেষ প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২০
  • ৩১১ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মুন্সীগঞ্জের সিরাজদিখানে বিকল্প ধারা ও বিকল্প যুবধারার আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। গতকাল রবিবার বিকেল ৫টায় শ্রীনগর উপজেলার মজিদপুর দয়হাটা প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এক বিশেষ বর্ধিত সভায় দুই পর্বে আংশিক আহবায়ক কমিটি গঠন করা হয়। ১ম পর্বে বিকল্পধারা বাংলাদেশ সিরাজদিখান শাখার সভাপতি এটি এম রুহুল আমীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বজলুর রহমান বেপারি সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিকল্প ধারা বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য, মুখপাত্র ও মুন্সীগঞ্জ ০১ আসনের এম পি মাহী বি. চৌধুরী।

তিনি প্রধান অতিথির বক্তব্য শেষে বিকল্পধারা বাংলাদেশ সিরাজদিখান শাখা কমিটি বিলুপ্ত ঘোষণা করেন এবং শাহ আলম আলমাসকে আহবায়ক ও হাজী ইসহাক মাসুদ পারভেজ কে সদস্য সচিব করে আংশিক আহবায়ক কমিটি ঘোষণা করেন।
২য় পর্বে সাইফুল ইসলাম মিন্টুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন শাওনের সঞ্চালনায় প্রধান অতিথি এমপি মাহী বি চৌধুরী সিরাজদিখান বিকল্প যুবধারার কমিটি বিলুপ্ত ঘোষণা করেন এবং মোঃ কবির হোসেনকে আহবায়ক ও শেখ মহিউদ্দিন সায়েমকে সদস্য সচিব করে আংশিক আহবায়ক কমিটি ঘোষণা করান।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিকল্প যুবধারার কেন্দীয় সভাপতি উপাধ্যক্ষ আসাদুজ্জামান বাচ্চু।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলে, কেন্দ্রীয় বিকল্প যুবধারার সাধারণ সম্পাদক মোস্তফা সারোয়ার, সাংগঠনিক সম্পাদক মাজাহারুল ইসলাম সিহাব, শ্রীনগর উপজেলা বিকল্পধারার সদস্য সচিব গাজী সহিদুল্লাহ কামাল জিল্লু, টিম প্লান বি এর প্রধান সমন্বকারী সাইফুল ইসলাম পিন্টুসহ বিভিন্ন উপজেলা ও ইউনিয়নের নেত্রীবৃন্দ।

এসময় বিকপল্প ধরা বাংলাদেশ সিরাজদিখান আহবায়ক কমিটিকে আগামী ১৬ এপ্রিল, ২০২১ইং এর মধ্যে প্রতিটি ইউনিয়নে কাউন্সিলের মাধ্যমে কমিটি গঠন করার জন্য নির্দেশনা প্রদান করা হয় ও বিকল্প যুবধারার সিরাজদিখান আহবায়ক কমিটিকে আগামি ২২ জানুয়ারী ২০২১ইং কাউন্সিলের মাধ্যমে কমিটি গঠন করার জন্য নির্দেশনা প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি