ঢাকা   ০৬:১৩:১১ এএম, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে মসজিদের মোতাওয়াল্লি নিয়োগ নিয়ে ভাই-বোনের বিরোধ, ভাই ইব্রাহিমের বিরুদ্ধে একাধিক অভিযোগ কোম্পানীগঞ্জে হোমল্যান্ড আবাসন লিঃ এর আয়োজনে উৎসবমুখর ফ্যামেলী ডে অনুষ্ঠান অনুষ্ঠিত  ধর্মীয় সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ’ লাকসামে কঠিন চীবর দানোৎসবে এমপি আবুল কালাম নোয়াখালীতে বেগমগঞ্জে ড. ইউনুসের গ্রামীণ ব্যাংকে হামলা ও অগ্নিসংযোগ  মাগুরায় মানবতার সেবায় সব্দালপুর ক্লিনিকের উদ্যোগে পাড়ায় পাড়ায় মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পাচ্ছেন হাজারো শত মানুষ নোয়াখালীর চাটখিলে ‘ওপরের নির্দেশ’ বলে ৮টি ইউপিতে তালা দিলো যুবদল-ছাত্রদল দুপুরে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‌‌‘আকভান’, যেসব জেলায় ঝড়বৃষ্টির আভাস আগুন-সহিংসতা চলছেই গাড়ি বিক্রির পর মালিকানা হস্তান্তর না করে প্রতারণার অভিযোগ, সিদ্ধিরগঞ্জ থানায় ইলিয়াছ ভূঁইয়ার লিখিত অভিযোগ হাতিয়ায় কৃষি অফিসে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

সুন্দরগঞ্জে এতিমখানার সভাপতি ও ক্যাশিয়ারের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

গাইবান্ধা প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২০
  • ২৯৩ বার
  • ৫ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় উত্তর সীচা দারুল উলুম আজিজিয়া মাদ্রাসা ও এতিমখানার সভাপতি শিক্ষক ফজলুল হক মিঠু ও ক্যাশিয়ার আব্দুল হামিদের বিরুদ্ধে অর্থ আত্মসাৎসহ নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। এব্যাপারে জেলা প্রশাসক, জেলা সমাজসেবার উপ-পরিচালক, সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েও কোন সুফল পাওয়া যায়নি। এদিকে বিভিন্ন দপ্তরে অভিযোগ দেয়ায় মাদ্রাসার জমি দাতা ও এলাকার সচেতন মহলকে সুন্দরগঞ্জ সমাজসেবা বিভাগের উচ্চমান সহকারি আব্দুস ছাত্তার, সভাপতি ও ক্যাশিয়ার কর্তৃক নানা ধরণের হুমকি প্রদান করে আসছে।

লিখিত অভিযোগে জানা গেছে, সুন্দরগঞ্জে চন্ডিপুর ইউনিয়নে ওই মাদ্রাসা ও এতিমখানাটি ২০০৩ সালে সমাজকল্যাণ মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত হয়। এতিমখানাটি প্রতিষ্ঠার পর থেকে প্রতি অর্থ বছরে সরকারিভাবে এতিমদের জন্য ৬ মাস পর পর অর্থ বরাদ্দ প্রদান করা হয়। উক্ত অর্থ মাদ্রাসার কোন এতিম ও মাদ্রাসার উন্নয়নের কাজে কোন অর্থ ব্যয় না করে সভাপতি বরাদ্দকৃত পুরো অর্থই আত্মসাৎ করা হয়। এদিকে সমাজ কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক এতিমদের নামে বরাদ্দকৃত অর্থ প্রতিমাসে ২ হাজার টাকা করে বরাদ্দ রয়েছে বিষয়টি এলাকাবাসি জানতে চাইলে সভাপতি ও ক্যাশিয়ার হিসাব দিতে অপরাগতা প্রকাশ করে। শুধু তাই নয়, ২০১৯-২০২০ অর্থ বছরে এতিমখানায় কাগজ-কলমে ১৯ জন এতিম ছাত্রের হিসাব দেখিয়ে অর্থ উত্তোলন করে আত্মসাৎ করেছে। অথচ বিগত দুই বছরে এতিমখানায় মাত্র একজন এতিম ছাত্র রয়েছে। এছাড়াও মাদ্রাসা ও এতিমখানায় সরকার বরাদ্দকৃত টিন মনগড়া বিক্রি করেও অর্থ আত্মসাৎ করে। এই অর্থ আত্মসাৎ ও অনিয়ম-দুর্নীতির কারণে ইতোপূর্বে ৩ বার এতিমখানায় তদন্ত করলেও কোন প্রতিকার পাওয়া যায়নি।

শুধু তাই নয়, ২০০০ সালে স্থানীয় ইউপি সদস্য ফজলার রহমান নান্নু দাতা হিসেবে ২৪ শতক জমি মাদ্রাসা ও এতিমখানার জন্য দান করে এবং মাদ্রাসা ও এতিমখানাটি রেজিস্ট্রেশন হলে তাকে দাতা সদস্য করবে। কিন্তু বিগত ১৭ বৎসর হলো মাদ্রাসা ও এতিমখানার কোন কমিটি গঠন না করে উক্ত জমি সভাপতি ফজলুল করিম মিঠু তার বলে দাবি করে আসছে।

এব্যাপারে সুন্দরগঞ্জ সমাজসেবা বিভাগের উচ্চমান সহকারি আব্দুস ছাত্তারের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি হুমকির অভিযোগ অস্বীকার করেন। এতিমখানার শিক্ষক ও সভাপতি ফজলুল হক মিঠু তার বিরুদ্ধে আনীত অনিয়ম-দুর্নীতির অভিযোগ অস্বীকার করে বলেন, একটি মহল চক্রান্ত করে বিভিন্ন দপ্তরে মিথ্যা অভিযোগ দিয়েছে। তিনি বলেন, আমি এলাকার কাউকে কোন ধরণের হুমকি দেয়নি এবং তিনি কোন অনিয়ম-দুর্নীতির সাথে জড়িত নই।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি