1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আলীকদমে পাহাড় ধসে একজন নিখোঁজ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল চন্দনাইশ দোহাজারীতে হাজারী টাওয়ারের সামনে সওজ বিভাগের জায়গায় লিফট স্থাপন কাজ চলমান নোয়াখালীর বসুরহাট পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের ১১৮ কোটি ৭৪ লাখ টাকার বাজেট ঘোষণা  আমিলাইষে গুলিবিদ্ধের ঘটনায় জামায়াতকে জড়িয়ে ফেসবুক পোস্টের প্রতিবাদ বায়েজিদ সাংবাদিক ফোরাম ( বিএসএফ)’র আহ্বায়ক কমিটি গঠন আহ্বায়ক শাহিন, সদস্য সচিব তুষার মুজিব  এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে বিধ্বস্ত করে শেষ ১৬’তে ফ্রান্স নবীনগরে সার্বজনীন গ্রুপের প্রশিক্ষণের সমাপনী, এম এইচ শান্তির জন্মদিন উদযাপন আনোয়ারা সাবরেজিস্ট্রার অফিসে মোহরার মালেকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ  মাগুরায় জেলা পরিষদের ১০৪ কোটি টাকার বাজেট ঘোষণা  ভাঙ্গুড়া উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

আলীকদমে পাহাড় ধসে একজন নিখোঁজ

সুহৃদয় তঞ্চঙ্গ্যা আলীকদম প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২০
  • ২৭০ বার

বান্দরবানের আলীকদম উপজেলায় ৩ নং নয়াপাড়া ইউনিয়নের কলার ঝিরিতে পাহাড় ধসে ১জন নিখোঁজ ও আরো ১জন আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

আজ (১ মঙ্গলবার) দুপুর ১টার দিকে বৃষ্টি হওয়ার কারণে পাহাড় ধসে ঘটনাটি ঘটে।
নিখোঁজ হওয়া ব্যক্তি হলেন, আব্দুল রহিম রুবেল(২৫), সে উখিয়া উপজেলা বাসিন্দা। আহত ব্যক্তি কলার ঝিরি এলাকার চৌমং মার্মার ছেলে ইমোচিং মার্মা (২৩)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ১০টায় বাঁশ কাটার জন্য ৪ জন একত্রিত হয়ে পাহাড়ে যায়। দুপুরবেলা ১টায় পাহাড় ধসে পড়লে বেলাল হোসেন (৩৫) মোঃ কালু (১৮) নিরাপদ স্থানে সরে গেলে, ইমোচিং মার্মা মাটিতে চাপা পড়ে। পরে দুইজনের সহযোগিতায় ইমোচিংকে উদ্ধার করা হয়, কিন্তুু রুবেল নামে একজন ব্যক্তি মাটিতে চাপা পড়ে যায়।

এইদিকে খবর পেয়ে আলীকদম সেনাবাহিনী ও ফায়ার সার্ভিস বেলা ৪টার দিকে একটি ইউনিট দল ঘটনা স্থানে রওনা দেয় উদ্ধার কাজের জন্য। পরে সন্ধা ৭ঃ৩০ মিনিট পর্যন্ত উদ্ধার কাজ চালায় আলীকদম ফায়ার সার্ভিস ও সেনাবাহিনী।

ফায়ার এন্ড সিভিল ডিফেন্সের উপজেলা স্টেশন অফিসার মোঃ আব্দুল কাদের জানান, রাত হয়ে যাওয়ায় উদ্ধার অভিযান বন্ধ রাখা হয়েছে। সম্পূর্ণ ঝিরিতে বড় বড় পাথর ও মাটিতে ভরে গেছে। ঝিরির বর্তমান যে পরিস্থিতি তাতে উদ্ধার অভিযান অব্যহত রাখা সম্ভব হবে না। তবুও আমরা আগামীকাল ঘটনাস্থলে পুনরায় যাব।

এই ব্যাপারে, আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকতা ওসি কাজী রাকিব উদ্দীন বলেন, ঘটনাস্থনে আলীকদম থানার পুলিশের একটি দল পাঠিয়েছি তারা পৌঁছে উদ্ধারের কাজের জন্য চেষ্টা করবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net