1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ইউএনও ওয়াহিদা খানম ও তার পিতার উপর হামলার প্রতিবাদ করলো মাগরা শ্রীপুরের মুক্তিযোদ্ধারা - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
৬ জুনের আগে ইউপি ভোট শেষ করতে সম্মত সবাই: ইসি সানাউল্লাহ বাসের ইউটার্নে বাড়ছে যানজট নবীনগরে দাখিল পরীক্ষার্থীদের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী হবিগঞ্জে নিখোঁজের দুদিন পর সিএনজি চালকের মরদেহ উদ্ধার বিশ্বমানের মানবসম্পদ গড়তে প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ: রাষ্ট্রপতি কুমিল্লা সিটি স্কুলের কৃতি ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা একাদশ শ্রেণিতে ভর্তি আবেদনের ফল প্রকাশ আজ প্রকাশিত সংবাদের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ ঢাকার ইসলামবাগ থেকে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার যুবক নিখোঁজ 

ইউএনও ওয়াহিদা খানম ও তার পিতার উপর হামলার প্রতিবাদ করলো মাগরা শ্রীপুরের মুক্তিযোদ্ধারা

মােঃসাইফুল্লাহঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২০
  • ৫৪৩ বার

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদা খানম ও তার মুক্তিযোদ্ধা পিতা ওমর আলীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এক প্রতিবাদ সভা করেছে শ্রীপুর উপজেলার মুক্তিযোদ্ধারা।

সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের কমান্ডার মোঃ ইয়াছিন কবীরের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাগুরা জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার ও শ্রীপুর বাহিনীর উপ-অধিনায়ক মোল্যা নবুয়ত আলী, শ্রীপুর উপজেলা কমান্ডের সাবেক কমান্ডার ইকরাম আলী বিশ্বাস, শ্রীপুর বাহিনীর যুদ্ধকালীন কমান্ডার বদরুল আলম, কমান্ডার হাফিজুর রহমান, কমান্ডার মোজাহার আলী, জেলা ইউনিটের সাবেক সাংগঠনিক কমান্ডার মিঞা শাহাদৎ হোসেন, বীরমুক্তিযোদ্ধা জাকির হোসেন, উপজেলা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার মিঞা নজরুল ইসলাম, সদর ইউনিয়নের কমান্ডার নজরুল ইসলাম রাজু, বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম ঝন্টু, মুক্তিযোদ্ধা হাসেম আলী, মুক্তিযোদ্ধা আনছার আলী, সব্দালপুর ইউনিয়নে কমান্ডার কওসার আলী, মোঃমাহবুবুর রহমান সহ আরো অনেকে।

সভায় মুক্তিযোদ্ধাগণ দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদা খানম ও তার মুক্তিযোদ্ধা পিতা ওমর আলীর উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সেই সাথে দোষীদেরকে আইনের আওতায় এনে অনতিবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net