1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গোপালগঞ্জে জমি-জমা বিরোধের জেরে আপন ভাইকে গুলি - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
আর্জেন্টাইন ক্লাবের বিশ্বরেকর্ড ভাঙল রোনালদোর আল নাসর তেলের দামে উত্তাপ, বিশ্বজুড়ে জ্বালানি সংকটের শঙ্কা নবীগঞ্জে ছোট বোন হত্যা মামলার প্রধান আসামি শাহীন সিলেট থেকে গ্রেফতার নোয়াখালীর হাতিয়ায় তমরদ্দি ইউনিয়নে বিদ্যালয়ের শ্রেণীকক্ষে আবারও অসুস্থ ২১ শিক্ষার্থী মাগুরায় ছাত্রদলের পরিছন্নতা কর্মসুচির উদ্বোধন দেওয়ানেশ্বরী কালীবাড়ি মন্দিরে ২০ ভরি স্বর্ণের হিসাব নেই গঠনতন্ত্র উপেক্ষা করে কমিটি গঠনের অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৬: অস্ত্র – সরঞ্জামসহ প্রাইভেটকার জব্দ ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত : প্রথম ধাপ ১২ নভেম্বর, ভোট হবে ৭ ধাপে শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির

গোপালগঞ্জে জমি-জমা বিরোধের জেরে আপন ভাইকে গুলি

গোপালগঞ্জ প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২০
  • ২৫৩ বার

গোপালগঞ্জে জমি-জমা সংক্রানন্ত বিরোধের জের ধরে জেলা পরিষদ সদস্য ও সাবেক শুকতাইল ইউপি চেয়ারম্যান শেখ মোহাম্মদ আবিদ আলীকে গুলি করেছে তার আপন ছোট ভাই শেখ মুরাদ আলী। গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় অল্পের জন্য রক্ষা পান তিনি। গুলির শব্দে আশপাশের লোক এগিয়ে আসলে সন্ত্রাসী মুরাদ পিস্তলটি ফেলে পালিয়ে যায়।
আজ মঙ্গলবার সকালে সদর উপজেলার কুঠিবাড়ি শুকতাইলে মুরাদ শেখের মাছের ঘেরপাড়ে এ গুলির ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি বিদেশী পিস্তল উদ্ধার করেছে।

ফরহাদ শেখ জানায়, তার ভাই মুরাদ শেখ এলাকার একজন কুখ্যাত সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ী। তার নামে গোপালগঞ্জ থানায় অস্ত্র, চাঁদাবাজী ও মাদক মামলাসহ অসংখ্য মামালা রয়েছে। সে এলাকার অসংখ্য মানুষের জমি দখল করে মাছের ঘের কেটেছে। অন্যের জমি দখলের পাশাপাশি আপন ভাইদের জমিও সে দখল করে নেয়। সম্প্রতি ছোটভাই সোরহাব শেখের লাগানো তিন বিঘা জমির ধান নষ্ট করে মুরাদ। এবিষয়ে মীমাংশার জন্য বড়ভাই শেখ আবিদ আলী সকালে মুরাদের মাছের ঘেরপাড়ে যায়। সেখানে চার ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে মুরাদ উত্তেজিত হয়ে পিস্তল বের করে বড়ভাই আবিদ আলীতে গুলি করে পালিয়ে যায়।
গোপালগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক রাজু আহমেদ জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। সেখান থেকে একটি বিদেশী পিস্তল উদ্ধার করি। কিন্তু কাউকে আটক করা যায়নি।

এ বিষয়ে সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাস্থল থেকে পুলিশ একটি বিদেশী পিস্তল উদ্ধার করেছে। এ ব্যাপারে মুরাদ শেখকে আসামী করে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net