1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চট্টগ্রামে দাদুনের উদ্যোগে ফ্রি খৎনা ক্যাম্প অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের মধ্যদিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানালেন এমপি মান্নান সৌদি আরবের সাথে মিল রেখে সাতকানিয়ায় অর্ধশতাধিক গ্রামে ঈদুল ফিতর উদযাপন গন্ডামারা ইউনিয়ন উন্নয়ন পরিষদের দোয়া ও ইফতার মাহফিল দৈনিক বাংলার সংবাদ ঈদগাঁও উপজেলা প্রতিনিধি হলেন হাফেজ বজলুর রহমান  আজ বাংলাদেশের আকাশে কোথাও চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর কোম্পানীগঞ্জে পৌর বিএনপি’র সদস্য সচিব মামুনের উদ্যোগে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ  ঈদগাঁওয়ে এতিম,অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার দিলেন জাগ্রত জালালাবাদ হিজড়া সম্প্রদায়ের হাজী পুতুল ভান্ডারীর ব্যতিক্রমী উদ্যোগে “মক্কা মোবারক হাফিজিয়া মাদ্রাসা”: মানবিকতায় আলোকিত এক শিক্ষাপ্রতিষ্ঠান দেবিদ্বারে রসুলপুর ইউনিয়ন সমাজ উন্নয়ন ফোরামের উদ্যোগে ঈদ উপহার বিতরণ

চট্টগ্রামে দাদুনের উদ্যোগে ফ্রি খৎনা ক্যাম্প অনুষ্ঠিত

শ্যামল বাংলা ডেক্স

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২০
  • ২৪৪ বার

চট্টগ্রাম নগরের হালিশহরে “দাদুন” নামের একটি প্রতিষ্ঠানের উদ্যোগ ও মহানগর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সামদানি জনির সার্বিক সহযোগিতায় গরীব ও অসহায় পরিবারের ১০ শিশুকে বিনামূল্যে খৎনা করানো হয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টায় হালিশহরের আই ব্লকে খান মেডিকেল সংলগ্ন ফার্মেসিতে এই কর্মসূচির উদ্বোধন করেন মহানগর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গলাম সামদানি জনি।

জনি বলেন, অর্থাভাবে দু:স্থ ও অসহায় পরিবারের শিশুদের যথাসময়ে খৎনা করা সম্ভব হয়ে উঠে না। তাই “দাদুন” ও আমি উদ্যেগ নিয়ে হালিশহর থানা এলাকার অসহায় পরিবারের শিশুদের বিনামূল্যে খৎনা করার উদ্যোগ নিয়েছি। আগামীতেও এই উদ্যোগে চলমান থাকবে।

তিনি আরো বলেন, খতনার দ্বারা শরীর অধিক পাকপবিত্র ও পরিচ্ছন্ন থাকে। খতনা করালে শিশুদের মূত্রপথের সংক্রমণ প্রতিরোধ হয়। এর ফলে প্রস্রাবে জ্বালাপোড়া, জ্বর, খাবারে অনীহা এবং স্বাস্থ্য ভালো না হওয়া ইত্যাদি রোগ থেকে ঝুঁকিমুক্ত থাকে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, পুরুষের খতনা এইচআইভি বা এইডস প্রতিরোধে একটি কার্যকর ভূমিকা রাখে, এটি আংশিক সুরক্ষা দেয়।

অনুষ্ঠিত ফ্রি খৎনা ক্যাম্পে দশ শিশুকে বিনামূল্যে খৎনা করার পাশাপাশি তাদের প্রয়োজনীয় ঔষধ ও একটি করে নতুন লুঙ্গি প্রদান করা হয়।এ সময় উপস্থিত ছিলেন “দাদুনের” সত্ত্বাধিকারী গোলাম জিলানী সহ অন্যান্যরা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net