1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ছিনতাইকারীর কবলে লালমাই প্রেস ক্লাব এর সভাপতি ড. শাহজাহান মজুমদার - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বাস-ট্রেন সংঘর্ষে নিহত মা-দুই সন্তানসহ ১২ জনের পরিচয় শনাক্ত কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষ ও অন্যান্য দুর্ঘটনায় হতাহতের প্রতি প্রধানমন্ত্রীর শোক প্রকাশ পরিবারের সাথে ঈদ উদযাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের মধ্যদিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানালেন এমপি মান্নান সৌদি আরবের সাথে মিল রেখে সাতকানিয়ায় অর্ধশতাধিক গ্রামে ঈদুল ফিতর উদযাপন গন্ডামারা ইউনিয়ন উন্নয়ন পরিষদের দোয়া ও ইফতার মাহফিল দৈনিক বাংলার সংবাদ ঈদগাঁও উপজেলা প্রতিনিধি হলেন হাফেজ বজলুর রহমান  আজ বাংলাদেশের আকাশে কোথাও চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর কোম্পানীগঞ্জে পৌর বিএনপি’র সদস্য সচিব মামুনের উদ্যোগে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ 

ছিনতাইকারীর কবলে লালমাই প্রেস ক্লাব এর সভাপতি ড. শাহজাহান মজুমদার

জিয়াউর রহমান:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২০
  • ২৫৯ বার

ছিনতাইকারীর কবলে পড়ে মোবাইল ফোন, মূল্যবান কাগজপত্র সহ ব্যাগ খুইয়েছেন দৈনিক একুশে সংবাদ এর সম্পাদক ও লালমাই প্রেস ক্লাব এর সভাপতি ড. শাহজাহান মজুমদার। গতকাল ২১ শে সেপ্টেম্বর সোমবার ঢাকার পল্টন অফিসের কাজ শেষে কুমিল্লার উদ্দেশ্যে সায়েদাবাদ ফেরার পথে ছিনতাইকারী চক্র তার মোবাইল ফোন, মূল্যবান কাগজপত্র সহ ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়। রাত ১০টার দিকে বঙ্গভবনের কাছাকাছি মূল সড়কে এ ঘটনা ঘটে।

সভাপতি জানান, অফিসের কাজ শেষে কুমিল্লার উদ্দেশ্যে সায়েদাবাদে রওয়ানা দেন। রিকশায় বঙ্গভবনের কাছাকাছি মুল সড়কে মোটরসাইকেল আরোহী দুই ছিনতাইকারী চলন্ত রিকশা থেকে মোবাইল ফোন, মূল্যবান কাগজপত্র সহ ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

প্রসঙ্গত, মোটরসাইকেলে বেপরোয়া ছিনতাইয়ের ঘটনা রাজধানীর বিভিন্ন এলাকাতেই সবচেয়ে বেশি ঘটছে। হেঁটে কিংবা রিকশায়, বাসে অথবা ব্যক্তিগত গাড়ি, জনাকীর্ণ এমনকি ফাঁকা রাস্তায়ও প্রতিনিয়ত ছিনতাইকারীদের কবলে পড়ছেন সাধারণ মানুষ। সকালে-দুপুরে-সন্ধ্যায় হরহামেশাই ঘটছে এরকম নানা অপ্রীতিকর ঘটনা কিন্তু ভয়ঙ্কর ব্যাপার হলো- ছিনতাইকারীরা এখন শুধুু টাকা-পয়সা ও মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিয়েই ক্ষান্ত থাকছে না, করছে ছুরিকাঘাত, এমনকি কখনো গুলি করতেও দ্বিধা করছে না।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net