1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
দক্ষিণ চট্টগ্রামে সাংসদ মোস্তাফিজকে অবাঞ্ছিত ঘোষণা - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৭ মে ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওযে ইউনিয়নজামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত সরকারের নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নে বাধাসৃষ্টির ষড়যন্ত্র রুখে দেবে জনগণ : প্রধানমন্ত্রী  হাটহাজারীতে জাগৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে চট্টগ্রাম কিংস রামগড়ে সেনাবাহিনীর অভিযানে ইউপিডিএফ’র ৩ সন্ত্রাসী আটক, একে ২২ অস্ত্র উদ্ধার গণমানুষের অধিকার ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার আহ্বান : মিজানুর রহমান চৌধুরী  নতুন প্রজন্মকে বিশ্বমানের দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে আধুনিক শিক্ষার বিকল্প নেই : পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান মাগুরায় জামায়াতে ইসলামীর ইউনিয়ন আমীর ও সেক্রেটারীদের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত  সন্ত্রাস এবং দুর্নীতির বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানে – মাগুরায় সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী ঈদগাঁওয়ে গাজা ব্যবসায়ীসহ গ্রেফতার-৫ ঈদগাঁওর প্রবাসী আলম  সৌদি আরবে সড়ক দুর্ঘটনায়  নিহত

দক্ষিণ চট্টগ্রামে সাংসদ মোস্তাফিজকে অবাঞ্ছিত ঘোষণা

নিজস্ব প্রতিবেদকঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২০
  • ২৪৫ বার

বাঁশখালী উপজেলার সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপিকে দক্ষিণ চট্টগ্রামে অবাঞ্ছিত ঘোষণা করেছে আখতারুজ্জামান চৌধুরী বাবু ছাত্র পরিষদ। পাশাপাশি তাকে যেখানে পাওয়া যাবে সেখানেই প্রতিহত করার ঘোষণাও দেয়া হয়।

গতকাল মঙ্গলবার (১ সেপ্টেম্বর) কর্ণফুলী সেতুর দক্ষিণ পাড়ের মইজ্জারটেক চত্বরে চট্টগ্রাম প্রেসক্লাবে মুক্তিযোদ্ধা ও সাংবাদিকদের উপর বাঁশখালীর সংসদ সদস্য মোস্তাফিজুর রহমানের ইন্ধনে হামলার প্রতিবাদ ও মোস্তাফিজুর রহমানকে সংসদ ও দলীয় পদ থেকে বহিষ্কারের দাবিতে আখতারুজ্জামান চৌধুরী বাবু ছাত্র পরিষদ চট্টগ্রাম দক্ষিণ জেলার উদ্যোগে মানববন্ধন ও সমাবেশ বক্তারা এ ঘোষণা করেন।
সভায় বক্তারা বলেন, সাংবাদিক ও মুক্তিযোদ্ধাদের ওপর হামলা মানে বাংলাদেশের অস্তিত্বের ওপর হামলা করা। এই হামলা কিছুতেই মেনে নেওয়া যায় না। একজন সংসদ সদস্য আইন প্রণেতা হয়ে এমন জঘন্য কাজ করতে পারেন না। বক্তারা অবিলম্বে হামলার ইন্ধনদাতা এমপি মোস্তাফিজুর রহমানের সংসদ সদস্যপদ শূন্য ঘোষণা ও হামলাকারীদের কঠিন শাস্তির দাবি জানান। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চেরাগী পাহাড় চত্বরে এসে শেষ হয়।

আখতারুজ্জামান চৌধুরী বাবু ছাত্র পরিষদ চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি এম ইয়াকুব আলীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক জয় সরকারের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সহসভাপতি শফিউল করিম, সহসভাপতি এইচ এম হুমায়ুন কবির, বড়উঠান ইউনিয়ন যুবলীগের আহবায়ক মো. বাহাদুর, কর্ণফুলী উপজেলা যুবলীগ নেতা সোহেল, ছাত্রলীগ নেতা জামাল ওমর, বাপ্পী, চরলক্ষ্য ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরমান হায়দার প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net