ঢাকা   ০৯:০৯:৩৭ পিএম, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক জনগণ সচেতন, এখন আর সুষ্ঠু নির্বাচন না করে উপায় নেই: স্পিকার এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী মাদক আইনের জটিলতায় সংকটে হোমিওপ্যাথি চিকিৎসা আন্ডারচর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ফখরুলের বিরুদ্ধে অনিয়ম, স্বজনপ্রীতি ও দায়িত্ব পালনে অবহেলার অভিযো গাজীপুরে মহাসড়ক অবরোধ করে ফের শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ ফেনীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫ বাংলাদেশ সুশীল ফোরামের (বিএসএফ) উদ্যোগে মেজর এম. এ. জলিল ও শহীদ ওসমান হাদীর স্মরণে, স্বরণ সভার প্রস্তুতি সভা অনুষ্ঠিত  ভাঙ্গুড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে কৃষক দলের বিক্ষোভ ও মশাল মিছিল শোক সংবাদ হিরেন্দ্র লাল বড়ুয়ার মরদেহ ইউএসটিসিতে হস্তান্তর

নবীগঞ্জে মদিনা স্টিল ও রড সিমেন্ট দোকানের কর্মচারী মোটরসাইকেলের ধাক্কায় নিহত

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি :: মোঃ হাবিবুর রহমান চৌধুরী শামীম ||

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২০
  • ৫৪৮ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

নবীগঞ্জ শহরের ওসমানী রোডস্থ মদিনা স্টিল ও রড সিমেন্টের দোকানের সামনে দাড়ানো অবস্থায় দ্রুতগামী মোটরসাইকেল ধাক্কায় মদিনা স্টিল ও রড সিমেন্ট দোকানের কর্মচারী নিহত হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকালে এই সড়ক দূর্ঘটনা ঘটে।সড়ক দূর্ঘটনায় নিহত হলেন করগাঁও গ্রামের মৃত হানিফ উল্লাহ পুত্র মোঃ আমির উদ্দিন (৫৫)।স্থানীয়রা জানান,নিহত ব্যক্তি রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ করে পিছনের দিকে এসে মোটরসাইকেলটি ধাক্কা দেয়। ধাক্কা দেওয়ার পর স্থানীয়রা এসে উদ্ধার করে নবীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।পারিবারিক সূত্রে জানা যায়,এটা কোন সড়ক দুর্ঘটনা নয়।এটা একটা পরিকল্পিত হত্যা।এই দুর্ঘটনায় মামলার দায়ের প্রস্তুতি চলছে।দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আজিজুর রহমান জানান,লাশটি হবিগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে।এখন কোন মামলা দায়ের করা হয় নি। মামলা দায়ের করা হলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি