1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
পটিয়ায় সিএনজি চালকের অভিনব কায়দায় প্রতারনা - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নাঙ্গলকোট প্রেসক্লাবে প্রতিষ্ঠার ৩৭ বর্ষপূর্তি মিলনমেলায় সাংবাদিকদের ঐক্যের বার্তা গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্স অ্যাওয়ার্ড-২৬ পাচ্ছেন ৬ বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান খাগড়াছড়ির গুইমারায় অস্ত্রের মুখে শ্রমিকদের জিম্মি করে মারধর গাইবান্ধা এলজিইডি প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পাঁচশো চারর রোপন  সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার কক্সবাজারে ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে এমপি কাজল: বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষা ব্যবস্থার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার  ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাদক সেবনের অভিযোগে ভাঙ্গুড়ায় যুবকের এক বছরের কারাদণ্ড হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা

পটিয়ায় সিএনজি চালকের অভিনব কায়দায় প্রতারনা

পটিয়া প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২০
  • ২৩৯ বার

চট্টগ্রামের পটিয়া উপজেলায় এক সিএনজি চালকের অভিনব কায়দায় প্রতারণার শিকার হয়েছেন মোহাম্মদ হারুন (৫৫) নামের এক ব্যক্তি।

জানা যায়, বৃহস্পতিবার (১৭ আগস্ট) সকাল ১১ টায় আবুল কাশেম ও তার স্ত্রী উপজেলা গৈড়লার টেক এলাকা থেকে পটিয়া হাইদগাঁও গ্রামে মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে গাড়িতে উঠলে একটু পরে সিএনজি চালক বিভিন্ন জায়গায় ফোনে বলতে থাকে উপজেলা অফিসে গরিবদের টাকা দিচ্ছে সরকার।

একটু পরে সিএনজি চালক যাত্রীদের বলেন, আপনাকে তো দেখতে গরিবের মতো মনে হয়। আপনাকে টাকার ব্যবস্থা করে দিব ? মোহাম্মদ হারুন (৫৫) বলে আমি তো গরিব মানুষ পারলে বাবা কিছু টাকার ব্যবস্থা করে দাও।

এভাবে টাকার প্রলোভন দেখিয়ে প্রথমে সিএনজিটি পটিয়া পোস্ট অফিস মোড়ে এসে থামে। পরে পোস্ট অফিস মোড় ইউসিবিএল ব্যাংকের বুথ থেকে ৫ হাজার টাকা নিয়ে তা তাদের হাতে দিয়ে বলেন। কাকা পটিয়া ডাকবাংলার মরে কম্বল দিচ্ছেন চলেন সেখানে যাই।

পটিয়া পৌরসভা ডাকবাংলো মোড়ে তাদের নিয়ে এসে একটু দাঁড়াতে বলে। পরে তাদের সব জিনিসপত্র গাড়িতে রেখে রাস্তার অপর পাশে যেতে বলে। তাদেরকে নিয়ে সে প্রতারক সিএনজি চালক রাস্তা পার হয়। অতঃপর সে তাদেরকে বলে আমি কার্ডটা নিয়ে আসি আপনারা একটু অপেক্ষা করেন।

মোহাম্মদ হারুন (৫৫) ও তার স্ত্রী ওখানে অপেক্ষা করে আছে। একটু পরে সন্দেহ হলে গাড়ির দিকে তাকালে দেখে গাড়ি নেই তাদের জিনিসপত্র নিয়ে চম্পট সে প্রতারক।

ভুক্তভোগী মোহাম্মদ হারুন (৫৫) বলেন, আমার যা ছিল তা প্রতারক সিএনজি চালক নিয়ে গেছে মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়া হলো না আর স্ত্রী বেহুশ হয়ে পড়েছে। তাকে বাড়িতে পাঠিয়ে দিয়েছি আমি সিএনজি চালককে খুঁজছি আল্লাহ তার বিচার করবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net