ঢাকা   ০৪:১১:৩৪ পিএম, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
মাদক আইনের জটিলতায় সংকটে হোমিওপ্যাথি চিকিৎসা আন্ডারচর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ফখরুলের বিরুদ্ধে অনিয়ম, স্বজনপ্রীতি ও দায়িত্ব পালনে অবহেলার অভিযো গাজীপুরে মহাসড়ক অবরোধ করে ফের শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ ফেনীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫ বাংলাদেশ সুশীল ফোরামের (বিএসএফ) উদ্যোগে মেজর এম. এ. জলিল ও শহীদ ওসমান হাদীর স্মরণে, স্বরণ সভার প্রস্তুতি সভা অনুষ্ঠিত  ভাঙ্গুড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে কৃষক দলের বিক্ষোভ ও মশাল মিছিল শোক সংবাদ হিরেন্দ্র লাল বড়ুয়ার মরদেহ ইউএসটিসিতে হস্তান্তর ‘আন্তালিয়া লিডার্স সামিট’ এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী  কোম্পানীগঞ্জে ৫৮৮ কোটি টাকার ক্রসড্যাম প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনুমতি ছাড়াই বালু উত্তোলন  মাগুরায় রেল লাইনের জন্য ভূমি অধিগ্রহণ জমির মালিকদের চেক প্রদান

প্রধান শিক্ষক রেজাউলের বিরুদ্ধে অনিয়মের সত্যতা

খ.ম. নাজাকাত হোসেন সবুজ। বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২০
  • ২৭১ বার
  • ৫ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

রামপালে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ১৫ আগষ্ট ও জাতীয় শোক দিবস পালন এবং বিদ্যালয়ের আর্থিক অনিয়মের অভিযোগের বিষয়ে তদন্ত শুরু হয়েছে। তদন্ত কার্যক্রমকে ভিন্ন খাতে প্রবাহ ও ঘটনা ধামাচাপা দিতে প্রধান শিক্ষক তালুকদার রেজাউল করিম মরিয়া হয়ে উঠেছেন। জানাগেছে, উপজেলার কুমলাই গাববুনিয়া শহীদ সরদার ইব্রাহীম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিমের বিরুদ্ধে ১৫ আগষ্ট পালনের জন্যে ২০১৭ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত একই প্যানা বার বার ব্যবহার করে ও বিদ্যালয়ের আর্থিক অনিয়মের অভিযোগে লিখিত অভিযোগ দাখিল করেছেন ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মল্লিক নজরুল ইসলাম।

লিখিত অভিযোগে তিনি জানান, প্রধান শিক্ষক তালুকদার রেজাউল করিম ২০১৭ সাল থেকে একই প্যানা গত চার বছর ধরে ব্যবহার করে আসছেন। এছাড়াও বর্তমান সভাপতিকে কৌশলে সরিয়ে দিয়ে তার স্বাক্ষর জাল করে ভূয়া রেজুলেশন তৈরি করে সরকারি বিভিন্ন আর্থিক সহায়তা উত্তোলন করার চেষ্টা করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং বাগেরহাট জেলা প্রাথমিক কর্মকর্তা বরাবর একাধিক লিখিত অভিযোগের প্রেক্ষিতে বাগেরহাট জেলা শিক্ষা কর্মকর্তা মু. শাহা আলম এক সদস্য বিশিষ্ট ও রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা সাধন কুমার বিশ্বাস চার সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে ৫ কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমাদানের নির্দেশ দেন।

তদন্ত কমিটির সদস্যরা হলেন, যথাক্রমে ডিপিইও’র প্রতিনিধি এটিইও শেখ ইদ্রীস আলী, ও রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি এটিইও এনামুল কবির, মোঃ আসাদুজ্জামান, জিএম ওসমান গনী ও সঞ্জয় সানা। অভিযোগের বিষয়ে অভিযুক্ত প্রধান শিক্ষক তালুকদার রেজাউল করিমের কাছে তার ব্যবহৃত মুঠোফোনে কথা হলে তিনি বলেন, তদন্ত হয়েছে। কিন্তু এ বিষয়ে আর কোন মন্তব্য করতে রাজি হননি। আপনার সাথে আগামী রবিবার সাক্ষাতে এসে কথা বলবো। অভিযোগকারী সভাপতি প্রভাষক নজরুল ইসলাম জানান, আমরা তদন্তকারী কর্তৃপক্ষের নিকটে প্রকৃত অনিয়মের বিষয়টি যথাযথ ভাবে তুলে ধরেছি আশা করি ন্যায় বিচার পাবো। তদন্তের বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ মতিউর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, অভিযোগের সত্যতা মিলেছে এবং তদন্ত চলমান আছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাধন কুমার বিশ্বাস এর সাথে কথা হলে তিনি সাংবাদিকদের জানান, তদন্ত প্রতিবেদন পেয়েছি উর্ধ্বতন কর্তৃপক্ষের সংঙ্গে কথা বলে বিধি অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি