ঢাকা   ০৪:৪২:৫২ এএম, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
বাংলাদেশ সুশীল ফোরামের (বিএসএফ) উদ্যোগে মেজর এম. এ. জলিল ও শহীদ ওসমান হাদীর স্মরণে, স্বরণ সভার প্রস্তুতি সভা অনুষ্ঠিত  ভাঙ্গুড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে কৃষক দলের বিক্ষোভ ও মশাল মিছিল শোক সংবাদ হিরেন্দ্র লাল বড়ুয়ার মরদেহ ইউএসটিসিতে হস্তান্তর ‘আন্তালিয়া লিডার্স সামিট’ এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী  কোম্পানীগঞ্জে ৫৮৮ কোটি টাকার ক্রসড্যাম প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনুমতি ছাড়াই বালু উত্তোলন  মাগুরায় রেল লাইনের জন্য ভূমি অধিগ্রহণ জমির মালিকদের চেক প্রদান মাগুরায় কাত্যায়নী পূজা-২০২৬ উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত মাগুরায় বীরমুক্তিযোদ্ধা গীতিকবি আমির হামজা স্মৃতি সংসদের উদ্যোগে বৃত্তি প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  আশুলিয়ার মরিচকাটায় হারুন হত্যা: স্ত্রী রত্নার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি মাগুরায় জেলা নারী কাবাডি দল খুলনা বিভাগীয় নারী কাবাডিতে চ্যাম্পিয়ন

বাঁশখালীতে রোটারী ক্লাব চিটাগাং খুলশীর উদ্যোগে ২৫০ জনকে স্বাক্ষর শেখানো হলো

বাঁশখালী (চট্টগ্রাম) সংবাদদাতা:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২০
  • ৩০৩ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

নিরক্ষর মুক্ত পুইঁছড়ি গঠনে দলমত নির্বিশেষে সবাই এগিয়ে আসুন’ প্রতিপাদ্যের আলোকে “আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস” উপলক্ষ্যে ৮ সেপ্টেম্বর মঙ্গলবার বাঁশখালীর পুইছড়ীতে রোটারী ক্লাব চিটাগাং খুলশী ও আপটাউনের ব্যবস্থাপনায় রোটারি জেলা-৩২৮২ বাংলাদেশের প্রায় ৪০টি ক্লাবের সহায়তায় রোটারি ক্লাব চিটাগাং খুলশীর সাবেক সভাপতি ও অতিরিক্ত টেক্স কমিশনার রোটারিয়ান সামিনা ইসলাম এর সভাপতিত্বে এক বর্ণাঢ্য র‍্যালী ও গণসচেতনতা মূলক সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ লন্ডন কম্বারল্যান্ড স্পোর্টস কলেজের প্রফেসর জামাল উদ্দীন চৌধুরী।

রোটারির জেলা -৩২৮২ এর ডেপুটি গর্ভনর ও পুঁইছড়ি এলাকার কৃতি সন্তান শিক্ষাবিদ মুবিনুল হক মুবিনের স্ঞ্চলানায় বক্তারা সমাজ থেকে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নিরক্ষরমুক্ত সমাজ গঠনের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। পুইছড়ীতে প্রায় ২৫০ জন সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী যাদের আই ডি কার্ডে টিপসই আছে, এমন লোকদের স্বাক্ষরতা শিখিয়ে তাদের জানানো সম্মাননা অনুষ্ঠানে অন্যান্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারিয়ান মাহফুজুল হক, রোটারিয়ান কবি জিন্নাহ চৌধুরী, রোটারিয়ান মুহাম্মদ আছরার, রোটারিয়ান মিতা, রোটারি ক্লাব অব রিভারসাইনের প্রেসিডেন্ট দীপা, রোটারি ক্লাব অব চিটাগাং খুলশীর প্রেসিডেন্ট রোটারিয়ান দিদার, পিপি সামুনুল ইসলাম, রোটারিয়ান আমরান মিয়া, রোটারিয়ান আশফাকুজ্জমান।

উক্ত অনুষ্ঠানে অত্র এলাকার কৃতি তরুণ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের রেফারি নুরুল আমিন, তরুণ কর্পোরেট ব্যক্তিত্ব গোলাম কিবরিয়া, সুলতানুল আনিম চৌধুরী, তরুণ আইন আইনজীবি রায়হান সোবহান, স্বপ্নচুড়ার সভাপতি ফোরকান এলাহীও স্থানীয় সাংবাদিক সহ অনেকে সম্মাননা প্রদান করা হয়, এলাকার বয়স্ক ও স্বাক্ষরহীন ২৫০ জনকে স্বাক্ষর শিখালেন এলাকার সচেতন যুবকেরা যাতে তারা সমাজে নিরক্ষরমুক্ত করার জন্য উৎসাহবোধ করেন। সমাবেশ শেষে এক বর্ণাঢ্য র‍্যালী অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি