1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বিজয় টিভি প্রতিনিধিকে কুপিয়ে হত্যার প্রতিবাদে শেরপুর প্রেসক্লাবের মানববন্ধন - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
হবিগঞ্জে নিখোঁজের দুদিন পর সিএনজি চালকের মরদেহ উদ্ধার বিশ্বমানের মানবসম্পদ গড়তে প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ: রাষ্ট্রপতি কুমিল্লা সিটি স্কুলের কৃতি ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা একাদশ শ্রেণিতে ভর্তি আবেদনের ফল প্রকাশ আজ প্রকাশিত সংবাদের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ ঢাকার ইসলামবাগ থেকে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার যুবক নিখোঁজ  চট্টগ্রাম জেলার বিশেষ পুরস্কার পেলেন চন্দনাইশ থানার ওসি এস.এম দিদারুল ইসলাম সিকদার বিএনপির জন্য ১৭ বছর রাজপথে, এখন দিনমজুর জজ মিয়ার চাওয়া শুধু একটি ঘর সাতকানিয়ায় শাহজাহান চৌধুরীর উদ্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন বিতরণ ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড

বিজয় টিভি প্রতিনিধিকে কুপিয়ে হত্যার প্রতিবাদে শেরপুর প্রেসক্লাবের মানববন্ধন

হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২০
  • ২৬৪ বার

জয় টিভির ধামরাই প্রতিনিধি জুলহাসকে কুপিয়ে হত্যা ও নিউজ২৪’র ময়মনসিংহ ব্যুরো প্রধান সৈয়দ নোমানের উপর হামলাসহ সারাদেশে সাংবাদিকদের নির্যাতন ও হয়রানীর প্রতিবাদে এবং ওইসব ঘটনায় জড়িত সকল আসামিদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবিতে শেরপুর প্রেসক্লাবের আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। ১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে শহরের মাধবপুরস্থ প্রেসক্লাব কার্যালয়ের সামনের সড়কে ঘন্টাব্যাপী ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

শেরপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি জিএম আজফার বাবুলের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধার, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক ও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা, সহ-সভাপতি এসএম শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মানিক দত্ত, সাংবাদিক ইমরান হাসান রাব্বি, বুলবুল আহমেদ প্রমুখ।

ওইসময় বক্তারা অপরাধীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এ বিষয়ে আগামী রবিবার শেরপুর জেলা প্রশাসকের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হবে বলে জানান প্রেসক্লাব নেতারা। ওইসময় প্রেসক্লাবের প্রায় অর্ধশত সদস্য উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net