1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরার মহম্মদপুরে আলোচিত আখিঁ হত্যা প্রতিবাদে মানববন্ধন - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
হরমুজে ২ জাহাজ ও কুয়েত-বাহরাইনের মার্কিন বিমানঘাঁটিতে ইরানের হামলা জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম মাগুরা শ্রীপুরের সন্তান সাকিন মাগুরায় আমজাদের সাড়ে সাত কিলোমিটার জার্মানীর পতাকা প্রদর্শন ঈদগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার  কৃষি গবেষণার এমদাদের হাতে লাঞ্চিত ডিএই’র ডিজি:  বিব্রত কৃষি মন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান আগমনে ঈদগাঁওয়ে প্রস্তুতি সভা ও স্বাগত মিছিল অনুষ্ঠিত  শান্তিরক্ষায় ভবিষ্যতে মিশনগুলো হতে হবে আরও দূরদর্শী ও প্রযুক্তিনির্ভর : প্রধানমন্ত্রী ১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে অপহরণ করে হত্যাচেষ্টা: ভাঙ্গুড়ায় ১০ জনের বিরুদ্ধে আদালতে মামলা পটিয়া প্রেস ক্লাবে প্রকাশ্যে সাংবাদিকদের ওপর হামলা, আহত ১ মাগুরায় জেলা  কারাগারে ব্যতিক্রমধর্মী স্বাস্থ্যসেবা কার্যক্রম

মাগুরার মহম্মদপুরে আলোচিত আখিঁ হত্যা প্রতিবাদে মানববন্ধন

মোঃসাইফুল্লাহ ;

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২০
  • ২৪২ বার

মাগুরার মহম্মদপুর উপজেলা সদরের কাজী সালিমা হক মহিলা কলেজের ১ম বর্ষের ছাত্রী আলোচিত আকলিমা খাতুন আঁখিকে আগুনে পুড়িয়ে হত্যার প্রতিবাদে ৫ সেপ্টেম্বর শনিবার বিকেলে মাগুরা শহরস্থ পারনান্দুয়ালী মোল্যাপাড়ায় মানববন্ধন অনুষ্টিত হয়েছে । স্বেচ্ছাসেবী সংগঠন পারনান্দুয়ালী পি.এস মহিলা উন্নয়ন সংস্থা এ মানববন্ধনের আয়োজন করে ।
মানববন্ধনে কলেজ ছাত্রী আঁখির উপর সকল হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানানো হয় । মানববন্ধনে পারনান্দুয়ালী পি.এস মহিলা উন্নয়ন সংস্থার ২০ জন নারী কর্মী অংশ নেয়।

উল্লেখ্য,আখিঁ মহম্মদপুর উপজেলা সদরের কেরি নগর গ্রামের আকরাম মোল্যার মেয়ে । গত ১৫ আগষ্ট শনিবার সন্ধ্যায় বাড়ির জরাজীর্ণ ল্যাট্রিনের সামনে থেকে আখিঁকে অগ্নিদ্বদ্ধ অবস্থায় তার পরিবার উদ্ধার করে । আহত অবস্থায় তাকে প্রথমে মাগুরা সদর হাসপাতালে তারপর ফরিদপুর মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করা হয়, সেখানে তার অবস্থার অবনতি হলে সর্বশেষ ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয় । সেখানে চিকিৎসাধিন অবস্থায় গত ১ সেপ্টেম্বর মঙ্গলবার আখিঁ মারা যায় । এ ঘটনায় মেয়েটির দাদা ৭ জনকে আগামী করে মহম্মদপুর থানায় ১৭ আগষ্ট একটি হত্যা মামলা করে ।
পুলিশ এ মামলায় অভিযুক্ত ৭ আসামীর মধ্যে ৫ জন জনকে আটক করতে সক্ষম হয়েছে,বাকি দুই জনকে আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছেন পুলিশ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net