1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাল্টা চাষে স্বাবলম্বী কৃষক জাফর মেম্বার - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৭ জুন ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কর্ণফুলী প্রেস ক্লাবের মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত গাছতলায় আশ্রয় ৮০ বছরের বৃদ্ধ মায়ের, ছেলের ঘরে হলো না ঠাঁই হেফাজতে নির্যাতন বন্ধে কার্যকর উদ্যোগের দাবি, গণতান্ত্রিক রাষ্ট্রে দমন-পীড়নের স্থান নেই ১৮৮০ সাল থেকে আয়ুর্বেদিক ওষুধে চলছে কার্যক্রম চন্দনাইশে প্রতিকূলতা ঠেলে এগিয়ে চলেছে জোয়ারা পাগলা গারদ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত চাচা কর্তৃক জীবনশঙ্কায় ভাতিজা : হাটহাজারীতে সাংবাদিক সম্মেলন চন্দনাইশে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরষ্কার বিতরণ চন্দনাইশে ২ শ্রমিক পাহাড়ি সন্ত্রাসীদের মুক্তিপণ দিয়ে ছাড়া পেল চন্দনাইশ সাতবাড়িয়া-বরকল-বৈলতলী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠন নাঙ্গলকোট পৌরসভার ‘গুপ্ত বাজেট’ নিয়ে প্রশ্ন

মাল্টা চাষে স্বাবলম্বী কৃষক জাফর মেম্বার

শাহাদাত হোসেন,রাউজান:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২০
  • ৬১৪ বার

রাউজান উপজেলার সর্তা খালের তীরে মাল্টা বাগান করে স্বাবলম্বী পশ্চিম ডাবুয়া গ্রামে চাঁন মিয়া মিস্ত্রির বাড়ীর ও সাবেক ইউপি সদস্য মোহাম্মদ জাফর মেম্বার।রাউজান উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় কৃষক জাফর মেম্বার সর্তা খালের তীরে তার পৈত্রিক সম্পত্তি ২০শতক জমিতে বারি ১ জাতের ৫০টি মাল্টা গাছের চারা রোপন করে গড়ে তুলেছেন মাল্টা বাগান।কৃষক জাফর ২০১৭সালের শেষের দিকে মাল্টা চাষ শুরু করলেই দুই বছরের মধ্যেই ফল আসতে শুরু করে বাগানে।তার বাগানের প্রতিটি মাল্টা গাছে ধরেছে ফল।বিভিন্ন সাইজের মাল্টা বাগানের প্রতিটি গাছেই ঝুলছে থোকা থোকা।কোনো ধরণের রাসায়নিক সার অথবা কোনো কীটনাশক ঔষধ ব্যবহার না করে গড়ে তুলেন এ বাগান।নিজেই জৈবসার তৈয়ারী করে মাল্টা গাছে প্রয়োগ করতেন।মাল্টা বাগানের পরিচর্যার কাজ করতেন,প্রতিদিন ২ঘণ্টা করে।

কৃষক জাফরের মাল্টা বাগানে আরও রয়েছে লেবু,পেঁপে,পেয়ারা ও লিচু।এছাড়াও তিনি মাল্টা বাগানের পাশাপাশি প্রায় দেড় একর জমিতে আমন ধানের চাষাবাদ করেছেন।বর্তমানে সেই একজন সফল কৃষক হিসাবে পরিচিত।মাল্টা চাষি মোহাম্মদ জাফর জানান,তার পৈত্রিক সম্পত্তি ২০শতক জমিতে ৩০-৩৫ হাজার টাকা খরচ করে মাল্টা চাষ শুরু করেন।দুই বছরের প্রায় ৮০ হাজার টাকার মাল্টা বিক্রি করেছেন।রাউজান উপজেলা কৃষি অফিসার শাব্বির আহমেদ জানান,রাউজানে দিন দিন আগ্রহ বাড়ছে বারি১-জাতের মাল্টা ও লেবু চাষাবাদের।মাল্টা একটি অত্যন্ত সুস্বাদু ও পুষ্টিকর ফল।মাল্টা চাষের জন্য রাউজানের মাটি খুবই উপযোগী।বর্তমান এ উপজেলায় ছোট -বড় ১৬২টি মাল্টা,লেবু ও দার্জিলিং কমলার বাগান রয়েছে।এরমধ্যে ৬০টি মাল্টা ও ৯০টি লেবু জাতীয় বাগান রয়েছে।ব্যক্তি মালিকানাধীন মাল্টা বাগান রয়েছে ১২টি।টোটাল রাউজানে ২১হেক্টর জমিতে মাল্টা ও লেবু চাষাবাদ হয়েছে।উপ সহকারী কৃষি কর্মকর্তা সনজিব কুমার সুশীল বলেন,রাউজানে ধান চাষের চেয়ে মাল্টা চাষ লাভজনক হওয়ায় অন্য কৃষকরাও মাল্টা চাষে আগ্রহী হচ্ছেন।আগ্রহী ব্যক্তিদের উপজেলা কৃষি বিভাগের পক্ষ থেকে সব ধরণের সহায়তা ও সার্বিক পরামর্শ দেয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net