ঢাকা   ০৪:৫৩:২৯ পিএম, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী মাদক আইনের জটিলতায় সংকটে হোমিওপ্যাথি চিকিৎসা আন্ডারচর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ফখরুলের বিরুদ্ধে অনিয়ম, স্বজনপ্রীতি ও দায়িত্ব পালনে অবহেলার অভিযো গাজীপুরে মহাসড়ক অবরোধ করে ফের শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ ফেনীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫ বাংলাদেশ সুশীল ফোরামের (বিএসএফ) উদ্যোগে মেজর এম. এ. জলিল ও শহীদ ওসমান হাদীর স্মরণে, স্বরণ সভার প্রস্তুতি সভা অনুষ্ঠিত  ভাঙ্গুড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে কৃষক দলের বিক্ষোভ ও মশাল মিছিল শোক সংবাদ হিরেন্দ্র লাল বড়ুয়ার মরদেহ ইউএসটিসিতে হস্তান্তর ‘আন্তালিয়া লিডার্স সামিট’ এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী  কোম্পানীগঞ্জে ৫৮৮ কোটি টাকার ক্রসড্যাম প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনুমতি ছাড়াই বালু উত্তোলন 

মুসলিম নিকাহ রেজি. এন্ড কাজী সমিতির দোয়া মাহফিলে এডভোকেট এ এম জিয়া হাবীব আহসান নিকাহ রেজিস্ট্রাদের উপর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা আইনসম্মত নয়

মোঃ তুসার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২০
  • ৩০৮ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

নিকাহ রেজি. কাজীগণ আইন মন্ত্রণালয় কর্তৃক নিয়োগপ্রাপ্ত। এই নিকাহ রেজি. কাজীদের উপর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা আইনসম্মত নয়। কেননা যে সকল নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে এসব ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়, তাঁরা জুডিশিয়াল নয়। তাই এখানে আইনের সংকট তৈরি হচ্ছে এ ব্যাপারে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে এই নিকাহ সেক্টরের বিষয়ে দৃশ্যমান ভূমিকা নেওয়া উচিত। গতকাল ১২ সেপ্টেম্বর শনিবার দুপুর ১২ ঘটিকায় চট্টগ্রাম নগরীর জিইসি মোড়স্থ একটি হোটেলে মুসলিম নিকাহ রেজিস্ট্রার ও কাজী সমিতি চট্টগ্রামের উদ্যোগে করোনা প্রাদুর্ভাবে মৃত্যুবরণকারী কাজীদের স্মরণে খতমে কোরআন ও দোয়া মাহফিলপূর্বক স্মরণসভায় সুপ্রিম কোর্ট ও চট্টগ্রাম জজ কোর্ট আইনজীবী এডভোকেট এ এম জিয়া হাবীব আহসান প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

আলহাজ্ব কাজী ফজলুর রহমানের সভাপতিত্বে কাজী মাওলানা এম এ হান্নান জিলানীর সঞ্চালনায় উদ্বোধক ছিলেন কাজী মাওলানা আবুল কাশেম নিজামী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজী মাওলানা সৈয়দ মো. জুবায়ের, আলহাজ্ব কাজী মাওলানা মোজাম্মেল হক চৌধুরী। আরও বক্তব্য রাখেন অধ্যক্ষ কাজী মাওলানা মাহমুদুল হাসান, কাজী মাওলানা নিজামুদ্দিন, কাজী মাওলানা ছাদেক হাছান, কাজী মাওলানা নুরুল হুদা, কাজী মাওলানা মোহাম্মদ জাফর, কাজী মাওলানা আবুল কালাম আজাদ, কাজী মাওলানা আমিনুদ্দিন, কাজী মাওলানা মো. জাহেদ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি