1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মোরেলগঞ্জে চলাচলের অনুপযোগী বারইখালী-ফুলহাতা জনগুরুত্বপূর্ণ সড়ক - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে পুলিশ সুপার কাপ সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  পুরস্কার হিসেবে বৃক্ষ পেয়ে মহাখুশি জিনিয়াস আইডিয়াল স্কুলের আড়াইশো শিক্ষার্থী  ঈদগাঁওয়ে বিপুল পরিমাণ ইয়াবা,ব্যবহৃত মিনি টমটমসহ গ্রেপ্তার-৩ বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষাই হবে প্রধান চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী হরমুজে ২ জাহাজ ও কুয়েত-বাহরাইনের মার্কিন বিমানঘাঁটিতে ইরানের হামলা জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম মাগুরা শ্রীপুরের সন্তান সাকিন মাগুরায় আমজাদের সাড়ে সাত কিলোমিটার জার্মানীর পতাকা প্রদর্শন ঈদগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার  কৃষি গবেষণার এমদাদের হাতে লাঞ্চিত ডিএই’র ডিজি:  বিব্রত কৃষি মন্ত্রী

মোরেলগঞ্জে চলাচলের অনুপযোগী বারইখালী-ফুলহাতা জনগুরুত্বপূর্ণ সড়ক

খ.ম. নাজাকাত হোসেন সবুজ স্টাফ রিপোর্টার, বাগেরহাট।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২০
  • ৩০২ বার

বাগেরহাট জেলার মোরেলগঞ্জ পৌর সদরের ফেরীঘাট এলাকা থেকে বারইখালী-ফুলহাতা বাজারের জনগুরুত্বপূর্ণ সড়কটি এখন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। যার কারনে ভোগান্তি বাড়ছে জনসাধারনের। বিপাকে পড়েছে দিনমজুর যানবাহন শ্রমিকরা।

পানগুছি নদীর তীরবর্তী ফেরীঘাট থেকে বারইখালী ইউনিয়নের কাশ্মীর হয়ে বহরবুনিয়া ও ফুলহাতা বাজার পর্যন্ত প্রায় ৭ কিমি. সড়ক। এর মধ্যে ৪ কিমি. রয়েছে কার্পেটিং , ইটসোলিং ও কাঁচা রাস্তা। প্রমত্তা পানগুছি নদীর করাল গ্রাসে প্রতিনিয়ন ভাঙ্গনের কবলে এ রাস্তা বিভিন্ন অংশ নদীগর্ভে বিলীন হচ্ছে। বিশেষ করে অতিরিক্ত জোয়ারের সময় এ সড়ক বেশি ক্ষতিগ্রস্ত হয়। জোয়ারের পানিতে ভাসিয়ে নিয়েছে কাপেটিং ও ইটসোলিং সড়ক।

এ সড়ক দিয়ে প্রতিদিন শত শত মোটরগাড়ি, ভ্যান,ইজিবাইক সহ বিভিন্ন যানবাহন চলাচল করে। জনগুরুত্বপূর্ণ এ সড়কের বিভিন্ন অংশ দেবে,ভেঙ্গে খানাখন্দকে পরিনত হয়েছে। বেকার হয়ে পড়েছে অনেক যানবাহন শ্রমিক। পানগুছি নদীর তীরবর্তী বহরবুনিয়া-ফুলহাতা সড়কটি প্রতিনিয়ত ভাঙ্গছে। যার কারনে হ্রাস পাচ্ছে ফসলি জমি বাড়ি-ঘর।

বারইখালী ইউনিয়ন চেয়ারম্যান শফিকুর রহমান লাল জানান, এ সড়কটি প্রমত্তা পানগুছি নদী সংলগ্ন। সড়কটি বার বার সংস্কার করা হচ্ছে। আবার ভাঙ্গছে। নদী শাসন ব্যবস্থা কার্যকরী না করলে এ সড়কটি রক্ষা করা খুবই কঠিন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net