1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শরণখোলায় সরকারি রাস্তার পাশে অবৈধ স্থাপনা ও দোকান উচ্ছেদ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
পুরস্কার হিসেবে বৃক্ষ পেয়ে মহাখুশি জিনিয়াস আইডিয়াল স্কুলের আড়াইশো শিক্ষার্থী  ঈদগাঁওয়ে বিপুল পরিমাণ ইয়াবা,ব্যবহৃত মিনি টমটমসহ গ্রেপ্তার-৩ বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষাই হবে প্রধান চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী হরমুজে ২ জাহাজ ও কুয়েত-বাহরাইনের মার্কিন বিমানঘাঁটিতে ইরানের হামলা জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম মাগুরা শ্রীপুরের সন্তান সাকিন মাগুরায় আমজাদের সাড়ে সাত কিলোমিটার জার্মানীর পতাকা প্রদর্শন ঈদগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার  কৃষি গবেষণার এমদাদের হাতে লাঞ্চিত ডিএই’র ডিজি:  বিব্রত কৃষি মন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান আগমনে ঈদগাঁওয়ে প্রস্তুতি সভা ও স্বাগত মিছিল অনুষ্ঠিত 

শরণখোলায় সরকারি রাস্তার পাশে অবৈধ স্থাপনা ও দোকান উচ্ছেদ

নইন আবু নাঈমঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২০
  • ২৬৯ বার

বাগেরহাটের শরণখোলা উপজেলা সদরের জনবহুল পাঁচরাস্তার মোড় এলাকায় সরকারি রাস্তার জায়গা অবৈধভাবে দখল করে গড়ে তোলা দোকান ঘরগুলি অবশেষে উচ্ছেদ করেছে প্রশাসন। রবিবার বেলা সাড়ে ১১টা থেকে বিকেল পর্যন্ত এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিন।
উপজেলা প্রশাসন জানায়, রুবেল তালুকদার, রবিউল গাজী, শামিম খান, শামিম মোল্লা ও শহিদুল ইসলামরা রাস্তার ফুটপথ দখল নিয়ে ফল, কনফেকশনারি, চায়ের দোকানসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলে। অনেকে দখলদারদের কাছ থেকে ভাড়া নিয়েও এসব দোকানীরা তাদের ব্যাবসা পরিচালনা করে আসছিল।

ইউএনও জানান, সরকারি ফুটপাথ দখল করে রায়েন্দা বাজারের একটি প্রভাবশালী পরিবার দোকান ঘর তৈরি করে অগ্রিম টাকা নেয়াসহ ও নিয়মিত ভাড়া আদায় করে আসছিল। বিষয়টি প্রশাসনের নজরে আসায় ওই দোকানগুলি উচ্ছেদ করা হয়েছে। অবৈধ স্থাপনা উচ্ছেদের এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
অন্য যারা অবৈধ দখলে আছেন তাদেরকে সাত দিনের সময় দেয়া হয়েছে। এর মধ্যে স্ব-উদ্যোগে স্থাপনা সরিয়ে না নিলে আইনগতভাবে উচ্ছেদ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net