1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গুইমারা'র হাতিমুড়ায় মোটরসাইকেল ড্রাইভারকে অপহরণ ২ লক্ষ টাকা মুক্তিপণ দাবীর অভিযোগ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সিসিটিভির নজরদারিতে কেরানীহাট, নিরাপদ নগর গড়ার প্রত্যয় এমপি শাহজাহান চৌধুরীর ঈদগাঁওয়ে গৃহবধুর মরদেহ উদ্ধার ঈদগাঁওয়ে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন নীতিমালা ভঙ্গ করে দাখিল পাস ব্যক্তিকে সভাপতি করতে চান, সাংবাদিককে বিএনপি নেতার হুমকি চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল চন্দনাইশ দোহাজারীতে হাজারী টাওয়ারের সামনে সওজ বিভাগের জায়গায় লিফট স্থাপন কাজ চলমান নোয়াখালীর বসুরহাট পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের ১১৮ কোটি ৭৪ লাখ টাকার বাজেট ঘোষণা  আমিলাইষে গুলিবিদ্ধের ঘটনায় জামায়াতকে জড়িয়ে ফেসবুক পোস্টের প্রতিবাদ বায়েজিদ সাংবাদিক ফোরাম ( বিএসএফ)’র আহ্বায়ক কমিটি গঠন আহ্বায়ক শাহিন, সদস্য সচিব তুষার মুজিব  এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে বিধ্বস্ত করে শেষ ১৬’তে ফ্রান্স

গুইমারা’র হাতিমুড়ায় মোটরসাইকেল ড্রাইভারকে অপহরণ ২ লক্ষ টাকা মুক্তিপণ দাবীর অভিযোগ

আবদুল আলী গুইমারা খাগড়াছড়ি।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২০
  • ৬৭০ বার

খাগড়াছড়ির গুইমারা উপজেলাধীন হাতিমুড়া এলাকায় থেকে আরিফ হোসেন (১৮) নামক এক মোটরসাইকেল ড্রাইভারকে অপহরণের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রকার (১৮ সেপ্টেম্বর ২০২০) রাত সাড়ে ১০টার দিকে ভাড়ার কথা বলে তাকে অপহরণ করা হয়।

অপহৃতের পরিবার জানায়, একই এলাকার নুর হোসেন কোম্পানীর মেজো ছেলে ইয়াবা পাচার ও ডাকাতি মামলার আসামী ইমরান হোসেন এই অপহরণ করেছে। অপহৃত আরিফ হোসেন হাতিমুড়া এলাকার মোস্তফা মিয়া’র ছোট ছেলে। অপহরণের খবর পেয়ে তার পরিবার ছেলেকে উদ্ধারের জন্য মরিয়া হয়ে উঠেছে । এছাড়াও হাতিমুড়ার স্থানীয় পুলিশ ফাঁড়ির আইসি মকবুল হোসেনের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, বিষয়টি তিনি তার পরিবার ও স্থানীয় লোকজনের মুখে শুনে ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবগত করেছেন।

উল্লেখিত ঘটনার আগে গতকাল দুপুর প্রায় দেড়টায় অপহরণকারী ইমরান হোসেন ভাড়ায় আরিফ হোসেনের মোটরসাইকেল নিয়ে গুইমারায় যায়। তারপর রাতে ইমরান হোসেন, আরিফ হোসেনের মোটরসাইকেল ভাড়ায় নিয়ে চট্টগ্রাম মহাসড়কের দিকে নিয়ে যায়। পরবর্তীতে চট্টগ্রাম থেকে আসা অপরিচিত আরো তিনজন লোকসহ হাতিমুড়া এলাকায় ঘুরাঘুরি করতে দেখা যায়। পরে সে লোকগুলো রাতেই একটি সিএনজি রিজার্ভ করে চলে যেতে দেখেছে বলে স্থানীয় সূত্রে জানায়।

অপহরণ করার পর ইমরান হোসেন অপহৃত আরিফের মোবাইল থেকে তার বাসায় কল দিয়ে, ২ লক্ষ টাকা মুক্তিপণ দাবী করে এবং টাকা না পেলে তাকে মেরে ফেলার হুমকি দেয় বলে অপহৃত’র পরিবারের সদস্যরা জানায়। সে সাথে আরিফ বড়দিঘীর পাড় জিম্মি অবস্থায় আছে বলে মোবাইলে জানায় এবং বিকাশে টাকা পাঠাতে বলে। পরে অপহরণকারীর বড় ভাই জাহিদ, ইমরানের সাথে যোগাযোগ করে, অপহৃত আরিফ হোসেনকে উদ্ধার করার জন্য তার পিতা মোস্তফা মিয়া ও মামা আকবর আলী’কে নিয়ে চট্টগ্রাম বড়দিঘীর পাড়ের উদ্দেশ্যে রওনা দেয়।

গুইমারা থানার ওসি মো: মিজানুর রহমান বলেন, অপহরণের বিষয়ে থানায় কোন অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net