1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
পাটগ্রামে পুলিশ পরিদশর্ক মোজাম্মেল হকের নেতৃত্বে দহগ্রামে ব্যাপক ভারতীয় প্রসাধনী উদ্ধার - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: স্পিকার লংমার্চ করে অশান্তি সৃষ্টির চেষ্টা বরদাশত করা হবে না: এ্যানি মাগুরার শ্রীপুরে মাদক ও সন্ত্রাস বিরোধী র‍্যালি অনুষ্ঠিত সৌদির দাম্মাম বিমানবন্দরে হামলায় ঝরল ২ প্রাণ, আহত দুই বাংলাদেশি মাগুরায় যুবদল নেতা শাকের হত্যায় মামলা দায়ের, আটক-২ মাগুরায় নানা আয়োজনে শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজের এইচ এস সি ১৯৮৬ ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠিত রাঙ্গাবালীতে মৎস্যজীবী দলের কমিটি গঠন সভাপতি গনি, সাধারণ সম্পাদক রাকিব ইনসাফ হাউজিং অ্যান্ড ডেভেলপার্সের চেয়ারম্যান অধ্যাপক এমদাদুল হক মামুন, এমডি আক্তার হোসেন আইন পেশায় প্রবেশের বয়সসীমা নিয়ে কী হচ্ছে? সৌদি আরবের তেল স্থাপনায় হামলা, দুই বিদেশি নাগরিক নিহত

পাটগ্রামে পুলিশ পরিদশর্ক মোজাম্মেল হকের নেতৃত্বে দহগ্রামে ব্যাপক ভারতীয় প্রসাধনী উদ্ধার

লাভলু শেখ স্টাফ রিপোটার লালমনিরহাট

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২০
  • ৩১৩ বার

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রামে ব্যাপক ভারতীয় প্রসাধনী উদ্ধার করেছে পুলিশ।

জানা গেছে, দহগ্রাম এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধ অভিযানে পুলিশ পরিত্যাক্ত অবস্থায় ২ টি প্লাস্টিকের সাদা রংয়ের বস্তায় রক্ষিত গোলাপী ও সাদা রংয়ের টিউবে ৫০গ্রাম ওজনের মোট ১০০০পিস Ponds White Beauty Spot-Less Fairness Face wash যাহাতে Made in India সহ ইংরেজিতে অন্যান্য লেখা দখতে পায়। ধারনা করা হচ্ছে এগুলো প্রতিটির ভারতীয় মূল্য ৭৯/- টাকা, যাহার বাংলাদেশী টাকায় অনুমান মুল্য ৯৫/- টাকা, সর্ব মোট মূল্য ৯৫*১০০০= ৯৫০০০/- (পঁচানব্বই) হাজার টাকা।

অপর আরো একটি সাদা রংয়ের প্লাস্টিকের বস্তায় রক্ষিত ডিস এ্যান্টিনায় ব্যবহৃত বিভিন্ন মডেলের মোট ৪৫০পিস Signal L.N.B যাহার প্রতিটির মূল্য ৩৫০ টাকা, মোট মূল্য ৪৫*৩৫০= ১,৫৭,৫০০/- (এক লক্ষ সাতান্ন হাজার পাঁচ শত) টাকা উদ্ধার করা হয়।

অভিযানটি দহগ্রাম পুলিশ কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদশর্ক মোজাম্মেল হকের নেতৃত্বে উক্ত অভিযান পরিচালনা করা হয়। পুলিশের তৎপরতার কারনে অজ্ঞাত চোরাকারবারী দল উক্ত আলামত সমূহ ঘটনাস্থলে ফেলে পালিয়ে যায়।

দহগ্রাম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদশর্ক মোজাম্মেল হক জানান, আমরা অভিযান পরিচালনা করতে থাকি। সেটা অজ্ঞাত চোরাকারবারী দল টের পায়। উক্ত আলামত সমূহ ঘটনাস্থলে ফেলে তারা পালিয়ে যায়।

দহগ্রাম পুলিশ তদন্ত কেন্দ্রে একটি জিডি করা হয়েছে। জিডি নং ৪৩৬, তাং ২৩/০৯/২০২০ইং। উক্ত বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net