1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
প্রতিপক্ষের হামলায় দুই সহোদর আহত - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানালেন এমপি মান্নান সৌদি আরবের সাথে মিল রেখে সাতকানিয়ায় অর্ধশতাধিক গ্রামে ঈদুল ফিতর উদযাপন গন্ডামারা ইউনিয়ন উন্নয়ন পরিষদের দোয়া ও ইফতার মাহফিল দৈনিক বাংলার সংবাদ ঈদগাঁও উপজেলা প্রতিনিধি হলেন হাফেজ বজলুর রহমান  আজ বাংলাদেশের আকাশে কোথাও চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর কোম্পানীগঞ্জে পৌর বিএনপি’র সদস্য সচিব মামুনের উদ্যোগে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ  ঈদগাঁওয়ে এতিম,অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার দিলেন জাগ্রত জালালাবাদ হিজড়া সম্প্রদায়ের হাজী পুতুল ভান্ডারীর ব্যতিক্রমী উদ্যোগে “মক্কা মোবারক হাফিজিয়া মাদ্রাসা”: মানবিকতায় আলোকিত এক শিক্ষাপ্রতিষ্ঠান দেবিদ্বারে রসুলপুর ইউনিয়ন সমাজ উন্নয়ন ফোরামের উদ্যোগে ঈদ উপহার বিতরণ জৈনপুর ওহীর পথ ইসলামী দাওয়াহ সেন্টারে ঈদ সামগ্রী বিতরণ

প্রতিপক্ষের হামলায় দুই সহোদর আহত

খ.ম. নাজাকাত হোসেন সবুজ। বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২০
  • ২৩০ বার

বাগেরহাট জেলার, মোংলায় পুর্ব শত্রুতার জের ধরে দুই ভাইকে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে প্রতিপক্ষ সন্ত্রাসীরা। রোববার রাতে উপজেলা সুন্দরবন ইউনিয়নের বাশতলা বাজারে একটি দোকানে বসা থাকা অবস্থায় হঠাৎ তাদের উপর হামলা চালায় সন্ত্রাসীরা। সন্ত্রাসীদের বেধরক মারপিটে গুরুতর জখম জুয়েল হাওলাদার ও দুলাল হাওলাদারকে স্থানীয়রা উদ্ধার করে রাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের ভর্তি করে। এর মধ্যে জুয়েল হাওলাদারের অবস্থা অবনতি হলে আজ তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এনিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

থানার অভিযোগ সুত্রে জানা যায়, প্রতিপক্ষ মনিরুল হাওলাদার ও তার লোকজনের সাথে দীর্ঘদিন যাবৎ জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল দুলাল হাওলাদারের। গত রবিরার রাতে সুন্দরবন ইউনিয়নের গোড়া বাঁশতলা বাজারে সেলিম ফরাজীর দোকানে বসা ছিলেন জুয়েল হাওলাদার। তাই পুর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষ সন্ত্রাসীরা তাকে উদ্দেশ্য করে অহেতুকভাবে অকথ্যভাষায় গালিগালাজ করতে থাকে। একপর্যায়ে তাদের দেয়া গালিগালাজের প্রতিবাদ করলে হঠাৎ কয়েকজন সন্ত্রাসী তাকে বেধরকভাবে মারপিট করে রাস্তায় ফেলে রাখে। এসময় আশপাশের লোকজনের ডাক-চিৎকারে দুলালের চাচাতো ভাই জুয়েল হাওলাদার ঠেকাতে আসলে তাকে লোহার রড দিয়া হত্যা করার উদ্দেশ্যে মাথায় আঘাত করলে মাথা ফেটে গুরুত্বর রক্তাক্ত জখম করে।

স্থানীয়দের সহায়তায় দুলাল ও জুয়েলকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। মোংলায় চিকিৎসারত অবস্থায় হঠাৎ জুয়েলের অবস্থা অবনতি হলে মঙ্গলবার উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহত জুয়েল হাওলাদারের অবস্থা আশঙ্কা জনক বলে জানিয়েছে জুয়েলের স্বজনরা।

এ ব্যাপারে সোমবার রাতে মোংলা থানায় দুলাল হাওলাদার বাদী হয়ে মনিরুল হাওলাদার (৪৫), মোঃ মোস্তফা হাওলাদার (২৫), মোঃ মোজাম্মেল হাওলাদার (২০) সহ অজ্ঞাত নামা কয়েকজনকে আসামী করে মোংলা থানায় অভিযোগ দেয়া হয়েছে।

মোংলা থানার সেকেন্ড অফিসার মোঃ জাহাঙ্গির আলম জানান, গোড়া বাঁশতলা বাজারে একটি মারামারীর ঘটনায় মোংলা থানায় কয়েকজনকে অভিযুক্ত করে একটি অভিযোগ দাখিল করা হয়েছে। এব্যাপারে ঘটনার তদন্তের জন্য এএসআই রাসেল আহাম্মদকে পাঠানো হয়েছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net