1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাদক মামলা জামিন পেলেন সম্রাটের সহযোগী আরমান - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে পরীক্ষা কেন্দ্র সংশ্লিষ্টদের নিয়ে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত ঘরের ছেলে ফিরলেন প্রধানমন্ত্রী হয়ে, আনন্দে মাতোয়ারা বগুড়া ইসলামপুর সরকারী খালে বাঁধ দিয়ে হাকিম আলীর চিংড়ি ঘের, নিরব ভুমিকায় প্রশাসন, সংবাদের প্রতিবাদ মাগুরার শ্রীপুরে মাদক ও সহিংসতা প্রতিরোধে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত  তালাবদ্ধ কাণ্ডে নড়েচড়ে প্রশাসন, নবীনগরে নায়েব স্ট্যান্ড রিলিজ এসএসসি পরীক্ষায় সিসি ক্যামেরা ও প্রশ্নপত্র নিয়ে জরুরি নির্দেশনা রামগড়ে প্রতিষ্ঠার চার বছরের মাথায় স্কুল পুড়ে ছাই সাতকানিয়ার এওচিয়া ছনখোলায় পাহাড় কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, ৪টি স্ক্যাভেটর বিকল খুটাখালীতে রাস্তা পারাপারে মোটর সাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

মাদক মামলা জামিন পেলেন সম্রাটের সহযোগী আরমান

নিজস্ব প্রতিবেদকঃ মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার |

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২০
  • ৫২৮ বার

মাদক মামলায় যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের বহিষ্কৃত সহসভাপতি এনামুল হক আরমানকে (বায়ে) জামিন দিয়েছেন হাইকোর্ট। ফাইল ছবি
মাদক মামলায় যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের বহিষ্কৃত সহসভাপতি এনামুল হক আরমানকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

আরমানের জামিন প্রশ্নে জারি করা রুল যথাযথ ঘোষণা করে আজ বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই রায় দেন।

আদালতে আজ রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সরওয়ার হোসেন বাপ্পী। জামিন আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী আলাল উদ্দিন।

পরে আলাল উদ্দিন সাংবাদিকদের বলেন, রুল যথাযথ ঘোষণা করে হাইকোর্ট আরমানকে জামিন দিয়েছেন। তবে আরো মামলা থাকায় তিনি এখনই জামিনে মুক্তি পাচ্ছেন না।
এর আগে গত ২৩ আগস্ট আরমানের জামিন প্রশ্নে রুল জারি করেন হাইকোর্ট। একইসঙ্গে, রুল শুনানির দিন ১০ সেপ্টেম্বর ধার্য করে তদন্ত কর্মকর্তাকে হাজির থাকতে বলা হয়। সেই অনুসারে আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তাও হাজির ছিলেন।

গত বছরের ৫ অক্টোবর দিবাগত রাতে কুমিল্লার চৌদ্দগ্রাম থানার আলকরা ইউনিয়নের কুঞ্জশ্রীপুর গ্রামে অভিযান চালায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। ওই গ্রামের জামায়াত নেতা মনির চৌধুরীর বাড়ি থেকে সম্রাট ও আরমানকে আটক করা হয়। পরদিন তাদের রাজধানীতে আনার পর অভিযান চালিয়ে অস্ত্র ও মাদক উদ্ধার করে র‌্যাব। এরপর রমনা মডেল থানায় র‌্যাব-১ মামলা দায়ের করে। ওই মামলায় এরইমধ্যে অভিযোগপত্র দাখিল করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net