ঢাকা   ০৮:২০:০৯ এএম, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
বাংলাদেশ সুশীল ফোরামের (বিএসএফ) উদ্যোগে মেজর এম. এ. জলিল ও শহীদ ওসমান হাদীর স্মরণে, স্বরণ সভার প্রস্তুতি সভা অনুষ্ঠিত  ভাঙ্গুড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে কৃষক দলের বিক্ষোভ ও মশাল মিছিল শোক সংবাদ হিরেন্দ্র লাল বড়ুয়ার মরদেহ ইউএসটিসিতে হস্তান্তর ‘আন্তালিয়া লিডার্স সামিট’ এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী  কোম্পানীগঞ্জে ৫৮৮ কোটি টাকার ক্রসড্যাম প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনুমতি ছাড়াই বালু উত্তোলন  মাগুরায় রেল লাইনের জন্য ভূমি অধিগ্রহণ জমির মালিকদের চেক প্রদান মাগুরায় কাত্যায়নী পূজা-২০২৬ উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত মাগুরায় বীরমুক্তিযোদ্ধা গীতিকবি আমির হামজা স্মৃতি সংসদের উদ্যোগে বৃত্তি প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  আশুলিয়ার মরিচকাটায় হারুন হত্যা: স্ত্রী রত্নার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি মাগুরায় জেলা নারী কাবাডি দল খুলনা বিভাগীয় নারী কাবাডিতে চ্যাম্পিয়ন

মানিকছড়ি উপজেলার ৮টি শিক্ষা প্রতিষ্ঠানে হাই-লো- বেঞ্চ বিতরণ

মো. ইসমাইল হোসেন, মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি:-

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২০
  • ৭২৪ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের আওতায় মানিকছড়ি উপজেলাধীন ৮টি শিক্ষা প্রতিষ্ঠানে অবকাঠামো উন্নয়ন উপ-প্রকল্পের (২য় পর্যায়) আওতায় হাই-বেঞ্চ ও লো-বেঞ্চ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার ( ২৯ সেপ্টেম্বর) দুপুরে সাড়ে ১২টায় উপজেলা পরিষদের সামনে উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন ও উপজেলা নির্বাহী অফিসার তামান্না মাহমুদ উপস্থিত থেকে স্ব-স্ব শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের হাতে হাই-লো-বেঞ্চ বিতরণ করেন। শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ছিল, গচ্ছবিল দাখিল মাদরাসা-২০ জোড়া, মানিকছড়ি ইংলিশ স্কুল-২০ জোড়া, কলেজিয়েট উচ্চ বিদ্যালল-২০ জোড়া, মানিকছড়ি বালিকা উচ্চ বিদ্যালয়-১৫ জোড়া, বাটনাতলী উচ্চ বিদ্যালয়-১৫ জোড়া, তিনটহরী উচ্চ বিদ্যালয়-২০ জোড়া, ডাইনছড়ি উচ্চ বিদ্যালয়-১২ জোড়া, গাড়ীটানা উচ্চ বিদ্যালয়-২০ জোড়াসহ সর্বমোট ১৪২ জোড়া হাই-লো- বেঞ্চ বিতরণ করা হয়।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ডলি চৌধুরাণী, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. রতন খীসা, মানিকছড়ি থানা অফিসার ইনচার্জ আমির হোসেন, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) আব্দুল খালেক (অ:দ:), উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাশ (অ:দ:), মানিকছড়ি ইউপি চেয়ারম্যান মো. শফিকুর রহমান ফারুক, তিনটহরী ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা ডেভেলবমেন্ট ফ্যাসিলিটেটর সাথোয়াইঅং মারমা প্রমূখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি