1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মোল্লাহাটে মোবাইল কোর্টে অর্থদন্ড - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
গাইবান্ধা এলজিইডি প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পাঁচশো চারর রোপন  সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার কক্সবাজারে ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে এমপি কাজল: বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষা ব্যবস্থার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার  ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাদক সেবনের অভিযোগে ভাঙ্গুড়ায় যুবকের এক বছরের কারাদণ্ড হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা মাগুরার শ্রীপুরে বিজ্ঞান মেলা ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত নবীনগরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত বাবার স্মৃতি বিজড়িত পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর

মোল্লাহাটে মোবাইল কোর্টে অর্থদন্ড

খ.ম. নাজাকাত হোসেন সবুজ। বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২০
  • ২৪০ বার

বাগেরহাট জেলার, মোল্লাহাটে সাদা সোনা খ্যাত চিংড়ি মাছে ওজন বৃদ্ধিতে মানব দেহের জন্য ক্ষতি কারক অপদ্রব্য/জেলি পুশ বিরোধী মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে রাকিবুল মোল্লা (৪৮) নামে এক ব্যবসায়ীর ৪০ হাজার টাকা অর্থদন্ড দেয়া হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলার নাশুখালী বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে অপদ্রব্য/জেলি (পুশিং এর জন্য প্রস্তত করা) ও চিংড়ি মাছ হাতেনাতে পাওয়ায় এ অর্থ দন্ড করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) অনিন্দ্য মন্ডল।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিন্দ্য মন্ডল জানান, নাশুখালী চিংড়ি আড়ত ও এর আশ-পাশ এলাকায় চিংড়ি মাছে এক ধরনের জেলি (অপদ্রব্য) পুশ করা হচ্ছিল। অসাধু ব্যবসায়ীরা চিংড়ির ওজন বৃদ্ধি করার জন্য এ ধরনের জেলি পুশ করে। যা মানব দেহের জন্য অত্যন্ত ক্ষতিকর। গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় গেলে অসাধূ ব্যাবসায়ীরা পুশিং ঘরে তালা বন্ধ করে আশ-পাশে ঘুরছিলো। তখন সন্দেহাতীতভাবে ঘরের তালা ভেঙ্গে ভেতরে চিংড়ি মাছ ও পুশিং এর জন্য প্রস্তুতকৃত গরম জেলি পাওয়া যায়। ওই সকল মাছ ও পুশিং সরঞ্জাম জব্দ করা হলে এর মালিক উপস্থি হয়। পরে ওই ব্যক্তির নগদ চল্লিশ হাজার টাকা অর্থদন্ড দেয়া হয়। এছাড়া পুশমুক্ত চিংড়ি মাছ মালিকের অনুকুলে দিলেও পুশিং সরঞ্জাম ধ্বংশ করা হয়। একই সাথে উক্ত আড়তে হ্যান্ড মাইকিং এ হুশিয়ারী প্রচার করা হয়েছে, যাতে করে আগামীতে এ জঘণ্য অপরাধ যেন আর কেউ না করে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net