1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গাইবান্ধায় জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল চন্দনাইশ দোহাজারীতে হাজারী টাওয়ারের সামনে সওজ বিভাগের জায়গায় লিফট স্থাপন কাজ চলমান নোয়াখালীর বসুরহাট পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের ১১৮ কোটি ৭৪ লাখ টাকার বাজেট ঘোষণা  আমিলাইষে গুলিবিদ্ধের ঘটনায় জামায়াতকে জড়িয়ে ফেসবুক পোস্টের প্রতিবাদ বায়েজিদ সাংবাদিক ফোরাম ( বিএসএফ)’র আহ্বায়ক কমিটি গঠন আহ্বায়ক শাহিন, সদস্য সচিব তুষার মুজিব  এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে বিধ্বস্ত করে শেষ ১৬’তে ফ্রান্স নবীনগরে সার্বজনীন গ্রুপের প্রশিক্ষণের সমাপনী, এম এইচ শান্তির জন্মদিন উদযাপন আনোয়ারা সাবরেজিস্ট্রার অফিসে মোহরার মালেকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ  মাগুরায় জেলা পরিষদের ১০৪ কোটি টাকার বাজেট ঘোষণা  ভাঙ্গুড়া উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

গাইবান্ধায় জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

গাইবান্ধা প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২০
  • ৭২৯ বার

“উন্নত স্যানিটেশন নিশ্চিত করি, করোনা ভাইরাস মুক্ত জীবন গড়ি” এবং “ঐধহফ ঐুমরবহব ভড়ৎ অষষ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধায় বৃহস্পতিবার জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর এবং বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, গাইবান্ধা যৌথভাবে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে। দিনের শুরুতেই বিশ্ব হাত ধোয়া দিবসের হাত ধোয়া প্রর্দশনীর শুভ উদ্বোধন করেন সম্মানিত জেলা প্রশাসক জনাব মোঃ আব্দুল মতিন, গাইবান্ধা।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জনাব মোঃ সাদিকুর রহমান, অতিরিক্ত জেলা মেজিষ্ট্রেট গাইবান্ধা এর সভাপত্বিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুযোগ্য জেলা প্রশাসক জনাব মোঃ আব্দুল মতিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ রেজওয়ান হোসেন, নির্বাহী প্রকৌশলী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, মোঃ আবু বকর সিদ্দিক, সাধারন সম্পাদক, জেলা আওয়ামীলীগ, গাইবান্ধা। সহকারী কমিশনার জনাব শাহীন দেলোয়ার এর সঞ্চলনায় সভায় বক্তব্য রাখেন উন্নয়ন সহযোগী সংস্থা এসকেএস ফাউন্ডেশন এর প্রতিনিধি মোঃ আশরাফুল আলম, গন উন্নয়ন কেন্দ্র এর প্রতিনিধি আফতাব হোসেন, রেডক্রিসেন্ট ও সুইচ রেডত্রুস এর প্রতিনিধি গোলাম মোস্তফা, ফ্রেন্ডশীপ এর প্রতিনিধি আব্দুস ছালাম, ইকো কর্পোরেশন এর প্রতিনিধি আফরিনা বেগম, বাংলাদেশ টেলিভিশন এর প্রতিনিধি আবেদুর রহমান স্বপন প্রমুখ। পরে জেলা রোভার স্কাউটদের মাধ্যমে পৌরসভা বিভিন্ন জনবহুল স্থানে শ্রমজীবি মানুষের মাঝে টিশার্ট, মাস্ক, লিফলেট ও সাবান বিতরন কার্যক্রম শুভ সূচনা করেন সম্মানিত জেলা প্রশাসক জনাব মোঃ আব্দুল মতিন । স্যানিটেশন মাসের প্রতিবেদনের উপর সচেতনা মূলক আলোচনা অনুষ্ঠান প্রচার করে রেডিও সারাবেলা।
বর্তমানে গাইবান্ধায় স্যানিটেশন কভারেজ ৯২.৬৩%।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net