1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নির্বাচনে কোন সন্ত্রাসী গোষ্ঠিই প্রভাব ফেলতে পারবে না : নির্বাচন কমিশনার শাহাদত হোসেন - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চরফ্যাশনে বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি পুনর্গঠন মিজান নয়ন সভাপতি,শোহেব চৌধুরী সম্পাদক টাঙ্গাইলে হোমিওপ্যাথিক জাতীয় ঐক্যজোটের ডাঃ এম এইচ কে এম বেলাল হোসাইনকে আহবায়ক এবং ডাঃ সিয়াম হোসাইন সদস্য সচিব নির্বাচিত  ভিক্টোরিয়া কলেজের অবস্থা ‘গোশালার’ চেয়েও নাজুক: মনিরুল হক চৌধুরী চাঁদাবাজদের বিরুদ্ধে বিএনপির মামলার ঘোষনা ঈদগাঁওয়ে সার্বিক পরিস্থিতি নিয়ে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন  খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য হিসেবে লক্ষীছড়ির মোবারক হোসেন’ক দেখতে চায় লক্ষীছড়ি বাসী নবীনগরে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে অর্ধ কোটি টাকার ক্ষতি  ঈদগাঁওয়ে অপহরণ নাটকের ভিকটিম ও সহযোগী উদ্ধার ঈদগাঁওয়ে ১৫ লিটার চোলাই মদ সহ ব্যবসায়ী গ্রেফতার নাঙ্গলকোটে তিন সহোদর দাদন কারবারে সর্বস্বান্ত শত শত পরিবার ঈদগাঁওয়ে শিশু অপহরণ, লাখ টাকা মুক্তিপণ দাবী

নির্বাচনে কোন সন্ত্রাসী গোষ্ঠিই প্রভাব ফেলতে পারবে না : নির্বাচন কমিশনার শাহাদত হোসেন

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২০
  • ২৯৪ বার

নির্বাচনে কোন সন্ত্রাসী গোষ্ঠিই প্রভাব ফেলতে পারবে না মন্তব্য করেছে নির্বাচন কমিশনার শাহাদত হোসেন। তিনি বলেছেন অবাধ সুষ্ঠ ও নিরেপেক্ষ ভোট গ্রহন নিশ্চিত করতে আইন শৃঙ্খলা বাহিনীকে কড়া নজরদারীর নির্দেশ দেয়া হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে নওগাঁ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের উপ নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন তিনি। আলাদা আলাদা মত বিনিময় সভায় প্রথমে প্রশাসনের কর্মকর্তা ও পরে প্রার্থীদের সাথে সভা করেন ইসি।

তিনি বলেন করোনা মহামারী চলছে, তাই সতর্ক রয়েছে কমিশন। সামাজিক দূরত্ব মেনে ভোট গ্রহনের ব্যবস্থা নেয়া হচ্ছে। এছাড়া আসনটিতে এই প্রথম ইভিএম ব্যবহার হচ্ছে। তাই ভোটারদের অসুবিধা দূর করতে কাজ চলছে। নির্বাচনী কর্মকর্তাদের প্রশিক্ষন দেয়া হয়েছে। ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি বাড়াতে বেশ কিছু পদক্ষেপের কথাও জানান ইসি।
নির্বাচন কমিশনার বলেছেন, সুষ্ঠু ও স্বচ্ছ ভোটগ্রহণের স্বার্থে নির্বাচন কমিশন যা যা করা দরকার সবই করবে। কেউ নির্বাচন প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করলে একবিন্দু ছাড় দেওয়া হবে না।
শাহাদত হোসেন বলেন, ইভিএমের মাধ্যমে স্বচ্ছতার মাধ্যমে ভোট গ্রহণ শেষে স্বল্প সময়ের মধ্যেই ফল ঘোষণা করা সম্ভব। এখানে জাল ভোট দেওয়ার সুযোগ নেই। ভবিষ্যতে জাতীয় সংসদ ও স্থানীয় সরকারের সব নির্বাচন ইভিএমের ব্যবহারের চিন্তাভাবনা করা হচ্ছে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রাণীনগর ও আত্রাই সন্ত্রাস প্রবণ এলাকা বিবেচনায় ভোটের দিন কিংবা তার আগে যাতে কোনো ধরণের সন্ত্রাসী কর্মকা- না ঘটে সেজন্য আইনশৃঙ্খলতা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। ভোটারদের নিরাপত্তার স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনী যাবতীয় ব্যবস্থা গ্রহণ করবে।

এর আগে আইনশৃঙ্খলাবিষয়ক সভা ও প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি ভোট গ্রহণে যুক্ত ব্যক্তিদের সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সাহসিকতার সঙ্গে ভূমিকা পালনের নির্দেশ দেন।
জেলা প্রশাসক হারুন-অর-রশীদের সভাপতিত্বে আইনশৃঙ্খলাবিষয়ক সভা ও মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রাজশাহী বিভাগীয় কমিশনার (রাজস্ব) আব্দুল মান্নান, অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ, যুগ্ন সচিব ফরহাদ হোসেন, নওগাঁর পুলিশ সুপার আব্দুল মান্নান মিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক উত্তম কুমার রায়, নওগাঁ-৬ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আনোয়ার হোসেন, বিএনপির প্রার্থী শেখ রেজাউল ইসলাম ও ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী খন্দকার ইন্তেখাব আলম প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net