1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় প্রান্তিক জনগোষ্টির বিধবা ও প্রতিবন্ধীদের মাঝে নগদ অর্থ বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
খুটাখালীতে এলজিইডির সড়ক নিয়ে বনবিভাগের নাটকীয়তার বিরুদ্ধে মানববন্ধন  খুটাখালীতে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন সরকারি স্বাস্থ্যসেবায় ১০ হাজার কমিউনিটি প্যারামেডিককে অন্তর্ভুক্তির দাবি আব্দুল মালেক ভূঁইয়ার মৃত্যুবার্ষিকীতে দোয়া অনুষ্ঠিত জুলাই-আগস্টে দেশে বন্যার আশঙ্কা রয়েছে: এফএফডব্লিউসি সাতকানিয়ায় আঞ্চলিক সড়কের বেহাল দশা; চরম দুর্ভোগে জনসাধারণ রামগড়ে শিক্ষার্থীকে অপহরণের হুমকির অভিযোগ, থানায় অভিযোগের পরও সুবিচার না পাওয়ার দাবি মাগুরার শ্রীপুরে ক্রীড়া সামগ্রী-কৃষি উপকরণ- গাছ ও আর্থিক সহায়তা প্রদান সিসিটিভির নজরদারিতে কেরানীহাট, নিরাপদ নগর গড়ার প্রত্যয় এমপি শাহজাহান চৌধুরীর ঈদগাঁওয়ে গৃহবধুর মরদেহ উদ্ধার

মাগুরায় প্রান্তিক জনগোষ্টির বিধবা ও প্রতিবন্ধীদের মাঝে নগদ অর্থ বিতরণ

মোঃ সাইফুল্লাহ ;

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৯ অক্টোবর, ২০২০
  • ২৭৮ বার

মানুষের জন্য ফাউন্ডেশন ও ইউকে এইডের সহযোগিতা ও ওয়েভ ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়িত রেন্সপন্স প্রকল্পের আওতায় ২০ অক্টোবর সোমবার দুপুরে মাগুরার শ্রীপুর উপজেলার শ্রীকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কক্ষে উক্ত ইউনিয়নে করোনা কালিন সময়ে প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে হতে ৬৩ জন বিধবা ও প্রতিবন্ধীদের মধ্যে প্রতিজনকে নগদ ও ডিজিটাল পদ্ধতিতে ২৫০০/=টাকা করে মোট ১ লক্ষ ৫৭ হাজার ৫ শত টাকা প্রদান করা হয়েছে।

বিতরণ কালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার হাসিনা মমতাজ। রেন্সপন্স প্রকল্পের প্রজেক্ট অফিসার সহিবা খাতুনের সার্বিক পরিচালনায় শ্রীকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এম মোস্তাসিম বিল্লাহ সংগ্রামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেন্সপন্স প্রকল্পের শ্রীপুর উপজেলা প্রকল্প সমন্বয় কারি মোঃ ওসমান গনি। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লোকমোর্চার অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ সাইফুল ইসলাম ঝন্টু, সাংবাদিক মোঃ সাইফুল্লাহ, শ্রীকোল ইউনিয়ন পরিষদের সদস্য মেহেদী হাসান মুকুল, আব্দুস সবুর, মহিলা সদস্য ঝুমুর খাতুনসহ আরো অনেকে।
এক প্রশ্নের জবাবে শ্রীপুর উপজেলা সমন্বয়কারী ওসমান গনি সাংবাদিকদের জানান – শ্রীপুর উপজেলার ৮টি ইউনিয়নে ১৮১ জন সুবিধাভোগীকে পর্যায়ক্রমে তিন ধাপে মোট ১৩ লক্ষ ৫৭ হাজার পাঁচশত টাকা প্রদান করা হবে৷

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net