1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাটিরাঙ্গার মানববন্ধন থেকে ফ্রান্সের পণ্য বর্জনের আহবান জানালেন ইমাম-ওলামারা - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীতে চট্টগ্রাম অঞ্চল উপযোগী বিনা উদ্ভাবিত জাত ও প্রযুক্তি সম্প্রসারণে আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত চট্টগ্রামের শিপইয়ার্ড যেন মৃত্যুকূপ ৯ বছরে ১৩৭ শ্রমিকের মৃত্যু, নিরাপত্তা তদারকিতে গাফিলতির অভিযোগ মাগুরার শ্রীপুরে কালবের উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংসের বেনিফিট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে নিখোঁজের একদিন পর বাড়ির সামনের পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার  মাগুরার শ্রীপুরে কালবের উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংসের বেনিফিট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত নকলায় একাত্তরের মানবতাবিরোধী মিথ্যা মামলায় ৩ বিএনপি নেতার সাজা বাতিল ও মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন  আনোয়ারায় একই চেয়ারে তিন বছরের বেশি মৎস্য কর্মকর্তা, ৭,৭৪৪ মৎস্যজীবীর তালিকা যাচাই ও প্রকাশের দাবি কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ পিস ইয়াবা, আটক ২ বাংলাদেশে ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য অর্জনে সহায়তার আশ্বাস এডিবির গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় অন্তহীন পথ চলছে সরকার : মাহদী আমিন

মাটিরাঙ্গার মানববন্ধন থেকে ফ্রান্সের পণ্য বর্জনের আহবান জানালেন ইমাম-ওলামারা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২০
  • ৪৯৭ বার

আবদুল আলী; গুইমারা খাগড়াছড়ি :
ফ্রান্সে মহানবী হজরত মোহাম্মদ (স.) এর ব্যাঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে সারাদেশের ন্যায় খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিক্সোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বেলা ১১টার দিকে মাটিরাঙ্গা উপজেলা সদরের প্রধান সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মহানবী (স.) এর ব্যাঙ্গচিত্র প্রকাশের ঘটনায় বিশ্বনবীর অবমাননার ঘটনা অসভ্যতাকেও হার মানিয়েছে। ফ্রান্স সরকারকে এজন্য চরম মূল্য দিতে হবে। বক্তারা ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মদ (স:) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে মহান জাতীয় সংসদের নিন্দা প্রস্তাব গ্রহণ করে দেশটির ওপর কুটনৈতিক চাপ সৃষ্টি করতে সরকারের প্রতি আহবান জানান বক্তারা। ফ্রান্সের সরকার আনুষ্ঠানিকভাবে ক্ষমা না চাওয়া পর্যন্ত ফ্রান্সের সকল পণ্য বর্জন করার আহবান জানান বক্তারা।

মাটিরাঙ্গা ইমাম ও ওলামা ঐক্য পরিষদের আয়োজনে মাটিরাঙ্গা সম্মিলিত ইসলাম প্রচার সংস্থার সাধারন সম্পাদক মো. রহিম উল্যাহর সঞ্চালনায় এবং মাটিরাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হারুনুর রশীদের সভাপতিত্বে মানববন্ধনে গোমতি শাহী জামে মসজিদের পেশ ইমাম মুফতী শামীম হোসেন ফারুকী, মাটিরাঙ্গা দারুল উলুম মাদরাসার পরিচালক মো. আকতারুজ্জামান ফারুকী, মুসলিমপাড়া জামে মসজিদের ইমাম মো. দেলোয়ার হোসেন ও শান্তিপুর জামে মসজিদের ইমাম মাও. মোশারফ হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

বিক্ষোভ সমাবেশ ও মানবন্ধনে মাটিরাঙ্গা সম্মিলিত ইসলাম প্রচার সংস্থা, খিদমাতুল উম্মাহ ফাউন্ডেশন এবং মাটিরাঙ্গা ক্বওমী ওলামা ঐক্য পরিষদের ব্যানারে হাজার হাজার তাওহীদি জনতা স্বত:স্ফুর্তভাবে অংশগ্রহন করে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net