1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মানিকছড়িতে বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
রেনেসাঁর দুই বছর মেয়াদি কার্যনির্বাহী পরিষদ ঘোষণা ৪ আগস্ট ২০২৪,বা ৩৫ জুলাই!!! যে স্মৃতি কোনো দিন ভোলার নয়! মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ পালনে প্রস্তুুতিমূলক সভা অনুষ্ঠিত নবীনগরে অনাবাদি জমিতে আউশ আবাদে নতুন সম্ভাবনা চব্বিশের গণঅভ্যুত্থান: মানবতাবিরোধী অপরাধে ১৬ জনের মৃত্যুদণ্ড, ১১ জনের যাবজ্জীবন পাহাড়িদের জীবনমান উন্নয়নে বাস্তবভিত্তিক কার্যকর উদ্যোগ নেয়ার আহবান পার্বত্য প্রতিমন্ত্রীর খাগড়াছড়ির রামগড়ে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটক ভাঙ্গুড়ায় অষ্টমনিষা ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত, নির্বাচিতদের নাম ঘোষণা মাগুরায় গলায় ফাঁস এবং আগুনে দগ্ধ হয়ে শিবলু খান (৪৫) ১ জনের মৃত্যু  মাগুরায় ২৪-এর শহীদদের স্মরণে ‘গানে গানে জুলাই’ সংগীতানুষ্ঠান

মানিকছড়িতে বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধিঃ-

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৮ অক্টোবর, ২০২০
  • ২৯৪ বার

মানিকছড়ি উপজেলা প্রশাসন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কারিতাস ও কাবিদাং এর যৌথ উদ্যোগে বিশ্ব খাদ্য দিবস-২০২০ উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৮ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় ‘সবাইকে নিয়ে একসাথে বিকশিত হোন, শরীরের যত্ন নিন, সুস্থ থাকুন। আমাদের কর্মই আমাদের ভবিষ্যৎ’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা পরিষদ চত্তরে র্যালী ও সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কারিতাস উপজেলা মাঠ কর্মকর্তা মো. সোলায়মান’র সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. নাজমুল হাসান মজুমদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত আসমা।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে কারিতাস মনিটরিং ও রিপোর্টিং এবং গবেষণা জুনিয়র কর্মসূচি কর্মকর্তা মো. ফরহাদ আজিম, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সুমন গুপ্ত, উপ-সহকারী কৃষি কর্মকর্তা শেখ মোহাম্মদ ফরিদ, কাবিদাং মানিকছড়ি উপজেলা সাপোর্টি স্টাফ রামপ্রু মারমা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, কারিতাস মনিটরিং ও রিপোর্টিং এবং গবেষণা জুনিয়র কর্মসূচি কর্মকর্তা মো. ফরহাদ আজিম।

এ সময় বক্তারা বলেন, করোনা মহামারির চরম বিরূপ পরিস্থিতি এবং ঘূর্ণিঝড়, বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগের মাঝেও বাংলাদেশ খাদ্য উৎপাদনের ধারা অব্যাহত রেখেছে। তাছাড়া কৃষি বন্ধব বর্তমান সরকার কৃষকের উন্নয়নে নানা পদক্ষেপ গ্রহণ করেছেন। যার ফলে পূর্বের তুলনায় অনেক বেশি খাদ্য উৎপাদ বেড়েছে। কৃষকরাও অর্থনৈতিক ভাবে লাভবান হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net