1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রেজুর ভোট বর্জনের ঘোষণা - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২২ মে ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
স্বাধীন ঐক্যবদ্ধ সম্পাদকীয় প্লাটফর্ম গঠনের আহ্বান ঈদগাঁওয়ে কামানের গোলা নিয়ে সৃষ্টি হয়েছে চাঞ্চল্য আইনি প্রক্রিয়ার মাধ্যমে শেখ হাসিনাকে ফেরাতে চায় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সরকার ৯১৮ মেগাওয়াট বিদ্যুতের জন্য ১২টি আইপিপির সঙ্গে চুক্তি করেছে চট্টগ্রাম ওয়াসার নতুন এমডি প্রকৌশলী সেলিম মো. জানে আলম কৃষি কথা গ্রাহক সম্প্রসারণে কুমিল্লা অঞ্চলে নবীনগর দ্বিতীয় স্থান ঈদগাঁহ কলেজ জাতীয় করণের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন ৭ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমার নির্দেশ আইনমন্ত্রীর পল্লবীতে শিশু রামিসা আক্তার হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও বিচার দাবি কুমিল্লায় ১০ কিলোমিটার যানজট, দুর্ভোগে যাত্রীরা

রেজুর ভোট বর্জনের ঘোষণা

নওগাঁ প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৭ অক্টোবর, ২০২০
  • ৪৯৬ বার

নওগাঁ ৬ আসনে উপ-নির্বাচনে বিএনপির প্রার্থী রেজাউল করিম রেজু বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন।

শনিবার (১৭ অক্টোবর) বিকাল ৩টা ৪৫ মিনিটে আত্রাইয়ে নিজ বাস ভবনে এক সংবাদ সম্মেলনে ভোট বর্জনের ঘোষণা দেন তিনি।

আওয়ামী লীগের আনোয়ার হোসেন হেলাল (নৌকা), বিএনপির শেখ রেজাউল ইসলাম রেজু (ধানের শীষ) এবং ন্যাশনাল পিপলস পার্টির ইন্তেখাব আলম রুবেল (আম) সহ এই আসনের উপ-নির্বাচনে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এরআগে দুপুর ২টায় আত্রাই উপজেলা বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলনে শেখ রেজাউল ইসলাম বলেন, সকাল থেকে ভোটের কোনো পরিবেশ নেই। নির্বাচন কমিশনারকে অনেকবার বিষয়টি অবগত করা হয়েছে। কিন্তু দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়া হয়নি। সকল কেন্দ্র থেকে আমার এজেন্টদের বের করে দেয়া হয়েছে।

যারা ভোট দিতে কেন্দ্র গিয়েছেন তাদের নিকট থেকে ফিঙ্গারপ্রিন্ট নিয়ে পরে ইভিএম মেশিনে নৌকা মার্কার বাটন টিপে নৌকায় ভোট দেয়া হয়েছে। নির্বাচনের দুইদিন আগে থেকে বিএনপির নেতাকর্মীদের বাড়িছাড়া করা হয়েছে। ভোটকেন্দ্র আওয়ামী লীগের দখলে। বর্তমানে আওয়ামী লীগ নির্বাচন হচ্ছে। প্রশাসনকে বলা হলেও কোনো পদক্ষেপ নেয়া হয়নি।

তিনি বলেন, নির্বাচন কর্মকর্তা যেসব ম্যাজিস্ট্রেটের নম্বর সরবরাহ করেছেন সবগুলো নম্বর ভুল। ম্যাজিস্ট্রেটদের ফোন দেয়া হলে তারা বলছেন এলাকায় দায়িত্বে নেই। তারা বিজয়ী হতে যা করার প্রয়োজন তারা করবে। শুরু থেকে ধারাবাহিকভাবে হামলা মামলা করা হয়েছে।

নওগাঁ জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা হাসান মাহমুদ জানান, শান্তিপূর্ণভাবে সবগুলো ভোটকেন্দ্রে ভোট অনুষ্ঠিত হচ্ছে। সব ধরনের অপ্রীতিকর পরিস্থিতি রুখতে দুজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ১৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।
রাণীনগর ও আত্রাই নিয়ে গঠিত নওগাঁ-৬ আসনের ১৬টি ইউনিয়নে ১০৪টি ভোটকেন্দ্রের ৭২১টি ভোটকক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এখানে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৬ হাজার ৭২৫ জন। তার মধ্যে পুরুষ এক লাখ ৫৩ হাজার ৭৫৮ জন এবং নারী এক লাখ ৫২ হাজার ৯৬৭ জন।

পুলিশ সুপার আব্দুল মান্নান বলেন, ভোটের সুষ্ঠ পরিবেশের স্বার্থে ম্যাজিস্ট্রেট ও আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মীরা সার্বক্ষণিক মাঠে রয়েছেন। এছাড়া প্রতিটি ভোট কেন্দ্র এবং ভোটারদের নিরাপত্তার জন্য পুলিশ, র‌্যাব, বিজিবি এবং আনছার বাহিনী মোতায়েন করা হয়েছে। আর প্রতিটি ইউনিয়নে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট সার্বক্ষনিক দায়িত্ব পালন করছেন।

গত ২৭ জুলাই নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য ইসরাফিল আলম রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এতে আসনটি শূন্য ঘোষণা করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে কুমিল্লায় নারী সমাবেশ কুমিল্লা প্রতিনিধি।। গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের আওতায় আগামী বছর আরও বিপুল সংখ্যক পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। একই সঙ্গে কৃষক কার্ড প্রদান, কৃষি ঋণ মওকুফ, খাল খনন, বৃক্ষরোপণ এবং নারীদের জন্য পরিবহন সুবিধা নিশ্চিত করাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে সরকার কাজ করছে। রোববার (১৭ মে) কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তন আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সরকার কৃষকদের সহায়তায় বাস্তবমুখী বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। কৃষিকে আরও লাভজনক ও টেকসই করতে কৃষি সহায়তা কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার লক্ষ্যে কাজ চলছে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত মাদক, গুজব ও বাল্যবিবাহ প্রতিরোধ, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ, নারীদের জন্য গাড়ি এবং খাল খননসহ বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়। বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা মমতাজ এবং শিক্ষক কহিনুর কবিতা। স্বাগত বক্তব্য দেন কুমিল্লা জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ নূরুল হক। জেলা তথ্য অফিস, কুমিল্লা, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসন, বরুড়ার সহযোগিতায় এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয়

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net