1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সোনারগাঁয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মেডিকেল সার্টিফিকেট না পাওয়ায় তদন্ত প্রতিবেদন দাখিলে বিলম্ব, অপপ্রচারের অভিযোগ ফরিদপুরে ৬ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস খুটাখালী নয়াপাড়া  মসজিদ-কবরস্থান পরিদর্শনে জেলা পরিষদ  প্রশাসকঃ প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আশ্বাস নবীনগরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দেশের অর্থনৈতিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার দৃঢ় অঙ্গীকার প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে স্কুল মাদরাসায় প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন ঈদগাঁও উপজেলা সিসি ক্যামেরার আওতায় আসছে এমপি কাজলের প্রচেষ্টায় বাস্তবায়িত হচ্ছে গ্রাহকদের জন্যে স্মার্টফোন সাশ্রয়ী করতে বাংলালিংকের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান  ড. শহীদুল্লাহ একাডেমীতে প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন ডেমরায় অন্ত:সত্ত্বা নারীর লাশ উদ্ধার: স্বামী গ্রেফতার

সোনারগাঁয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

শাহ জালাল, সোনারগাঁ(নারায়ণগঞ্জ) :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৩ অক্টোবর, ২০২০
  • ২৬৭ বার

সোনারগাঁ উপজেলার সাদিপুর এলাকা থেকে গাছের সাথে ঝুলন্ত অবস্থায় সানজিদা (১৮) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল শনিবার সকালে সাদিপুর ইউনিয়নের লস্করবাড়ী গ্রামের একটি কাঠাল গাছ থেকে এ লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় সানজিদার স্বামী শামীম মিয়াকে মদনপুর এলাকা থেকে শশুরবাড়ীর লোকজন আটক করে পুলিশে সোর্পদ করা হয়।

শামীম কুমিল্লা জেলার বানছারামপুর কাইরাকান্দি গ্রামের হিরন মিয়ার ছেলে। তারা মদনপুরের চাঁনপুর এলাকার কাসেম মিয়ার বাড়ীর ভাড়াটিয়া।

এলাকাবাসী জানান, উপজেলার সাদিপুর চোতরাপাশা গ্রামের মৃত সাফিজ উদ্দিনের মেয়ে সানজিদার সাথে কুমিলা জেলার বানছারামপুর গ্রামের হিরণ মিয়ার ছেলে অটোচালক শামীম মিয়া (২৫) সাথে গত ৫মাস আগে প্রেম করে বিয়ে হয়।

সানজিদার স্বামী শামীম মিয়া জানান, শুক্রবার তার স্ত্রী বাড়িতে আশার কথা বললে সে তাকে নয়াপুর বাসষ্ঠ্যান্ডে নামিয়ে দিয়ে বাড়িতে চলে যান। এরপর তার সাথে আর যোগাযোগ হয়নি।

সানজিদার মা সালমা আক্তার জানান, বিয়ের পর থেকে তার মেয়ের পরিবারের সাথে দ্বন্ধ চলছিল। সেই দ্বন্দের জেরে তার মেয়েকে হত্যা করে লাশ গাছে ঝুলিয়ে রেখেছে।

উপজেলার মীরেরটেক ফাঁড়ির ইনচার্জ আহসান উল্লাহ জানান, ময়না তদন্তের রির্পোট হাতে পেলে বিস্তারিত বলা যাবে।তার স্বামী শামীমকে শুশুরবাড়ীর লোকজন আটক করে পুলিশের কাছে সোর্পদ করেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net