1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
এরশাদকে আইনের প্রতি শ্রদ্ধাশীল করেছিলেন ব্যারিস্টার রফিক: ডা. জাফরুল্লাহ চৌধুরী - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর সঙ্গে কোস্টগার্ড মহাপরিচালকের সাক্ষাৎ যুক্তরাষ্ট্রের ও ইসরায়েল যৌথ হামলায় আয়াতুল্লাহ আলী খামেনীর মৃত্যুতে গণঅধিকার পার্টি (পিআরপি) এর ক্ষোভ  খুটাখালীতে ওলামা মাশায়খদের ইফতার মাহফিল সম্পন্ন আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুকে নৃশংস হত্যাকাণ্ড আখ্যা, সুশীল ফোরামের তীব্র শোক ও ক্ষোভ প্রধান শিক্ষককে হত্যার হুমকি, শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ আমি নির্বাচিত হলে একটি আধুনিক ওয়ার্ড উপহার দেব- কাউন্সিলর প্রার্থী নাসিমা আলম  ঈদগাঁওয়ে ১ হাজার রোজাদারদের মাঝে প্রবাসীর ঈদ উপহার বিতরণ ঈদগাঁওয়ে জামায়াত ইসলামীর উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিল সম্পন্ন আর কত নারী-শিশু ধর্ষিত হলে বন্ধ হবে এই নৃশংসতা! – শিশু কিশোর সংহতি সংগঠনের মানববন্ধনে বক্তারা চন্দনাইশ উপজেলা পূজা উদযাপন পরিষদের জরুরি সভা অনুষ্ঠিত

এরশাদকে আইনের প্রতি শ্রদ্ধাশীল করেছিলেন ব্যারিস্টার রফিক: ডা. জাফরুল্লাহ চৌধুরী

খন্দকার আলমগীর হোসাইন :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২০
  • ২৭৬ বার

সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদকে আইনের প্রতি শ্রদ্ধাশীল করেছিলেন ব্যারিস্টার রফিকুল হক বলে জানিয়েছেন
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা এবং ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুর ১টার দিকে রাজধানীর মগবাজারে আদ দ্বীন হাসপাতালে জীবন সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন প্রখ্যাত আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হককে দেখতে গিয়ে তিনি এ কথা বলেন।

আদ দ্বীন হাসপাতালে ব্যারিস্টার রফিকুল হককে আইসিউইতে দেখতে যান গনস্বাস্থ কেন্দ্রের ট্রাস্টি ডাঃ জাফরুল্লাহ চৌধুরী, এসময়ে উপস্থিত ছিলেন আদ দ্বীন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক প্রফেসর ডাঃ নাহিদ ইয়াসমিন, গনস্বাস্থ কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু।পরে গনমাধ্যমে বক্তব্যে রাখেন ডাঃ জাফরুল্লাহ চৌধুরী।

ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, একটা ইতিহাস আমাদের সকলের জানা উচিত, এরশাদকে আইনের প্রতি শ্রদ্ধাশীল করেছিলেন ব্যারিস্টার রফিকুল হক। আপনারা সকলেই জানেন তিনি অত্যন্ত জ্ঞানী আইনজ্ঞ ছিলেন। দেশে অনেকের টাকা-পয়সা থাকে কিন্তু তারা দান-খয়রাত করে না। কিন্তু ব্যারিস্টার রফিক-উল-হক অত্যন্ত দানশীল ব্যক্তি ছিলেন।

তিনি আরো বলেন, ব্যারিস্টার রফিকুল হক যখন অ্যাটর্নি জেনারেল হতে রাজি হলেন, তাকে আমি কিছুটা প্রভাবিত করেছিলাম।‌ এরশাদকে আইনের প্রতি আনতে ব্যারিস্টার রফিক-উল হকের অবদান ছিল।

ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, আদ-দ্বীন হাসপাতালে তিনি সর্বোচ্চ চিকিৎসা সেবা পাচ্ছেন। চিকিৎসকরা দিন-রাত তার সেবা করছেন। আমি আশা করি আল্লাহ তাকে আমাদের মাঝে ফিরিয়ে দিবেন।

ব্যারিস্টার রফিক-উল হকের স্বাস্থ্য প্রসঙ্গে আদ-দ্বীন হাসপাতালের ডিরেক্টর জেনারেল ডা. অধ্যাপক নাহিদ ইয়াসমিন বলেন, উনি এখনো লাইফ সাপোর্টে আছেন। উনার ফুসফুসের অবস্থা আগের চেয়ে একটু উন্নতি হয়েছে, তবে এখনো ক্রিটিকাল অবস্থাতেই রয়েছেন। বার্ধক্যজনিত নানা সমস্যায় তিনি আক্রান্ত। তার চিকিৎসার জন্য একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। আমরা সবাই মিলে চেষ্টা করে যাচ্ছি বাকিটা আল্লাহর ইচ্ছা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net