1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নরসিংদীর ইউপি উপনির্বাচনে নৌকার প্রতিক বিজয় - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মদিনে হাটহাজারী বিএনপির দোয়া মাহফিল রোটারি ক্লাব অব কুমিল্লা মিড টাউনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি জশনে জুলুসে ঈদে-মিলাদুন্নবী চন্দনাইশে পবিত্র রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে র‌্যালি মাগুরার শ্রীপুরে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত  চট্টগ্রামের সাতকানিয়ায় জামায়াতের কর্মী শিক্ষা শিবির দেশ ও মানুষের কল্যাণে কাজের আহ্বান: এমপি শাহজাহান চৌধুরী  মাগুরায় বিভিন্ন প্রকল্পের চেক বিতরণ করলেন মন্ত্রী নিতাই রায় চৌধুরী  মাগুরায় নির্বাচনী গণসংযোগ ও মসজিদের উন্নয়ন প্রকল্পের রড হস্থান্তর  কবি কাজী কাদের নওয়াজের বাড়ি প্রাঙ্গণে সবুজ আন্দোলনের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী চন্দনাইশ থানা পুলিশের অভিযানে সিআর পরোয়ানা ভুক্ত ১ আসামী গ্রেফতার

নরসিংদীর ইউপি উপনির্বাচনে নৌকার প্রতিক বিজয়

সফিকুল ইসলাম রিপন,নরসিংদী :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১০ অক্টোবর, ২০২০
  • ৩৩০ বার

নরসিংদী সদর উপজেলার করিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী মমিনুর রহমান আপেল। নির্বাচনে মোট তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
আজ শনিবার সকাল ৯টায় শুরু হয়, টানা ভোটগহণ শেষ হয় বিকাল ৫টায়। মমিনুর রহমান (আপেল পেয়েছেন ৭ হাজার ৫ শত ৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধী স্বতন্ত্র প্রার্থী মো: গোলাম কিবরিয়া আনারস প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৭ শত ৪৯ ভোট। এছাড়া বিএনপি মনোনীত প্রার্থী ইবনে আদেল ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১২৩ ভোট। সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার জাকির মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন।

জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, করিমপুর ইউনিয়ন পরিষদের এই উপ নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ১৮ হাজার ৭৫০ জন। এরমধ্যে নারী ভোটার ৯ হজার ৩০৫ জন ও পুরুষ ভোটার ৯ হাজার ৪৪৫ জন। মোট ১২ হাজার ৫৪১ জন ভোটার ভোট প্রদান করেন। মোট ৯টি ভোটকেন্দ্রের ৪৯টি ভোটকক্ষে ভোট গ্রহণ করা হয়। একজন জুডিশিয়াল ও পাঁচজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটসহ প্রতি তিন কেন্দ্রে একজন করে ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করেন। এছাড়া স্ট্রাইকিং ফোর্সসহ এক প্লাটুন বিজিবি ও র‌্যাবের তিনটি দল দায়িত্ব পালন করে। নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা জাকির মাহমুদ জানান, কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। গড়ে ৬৭ ভাগ ভোট পড়েছে বলেও জানান তিনি।

গত ১লা জানুয়ারি করিমপুর ইউনিয়ন পরিষদের ৪ বারের নির্বাচিত চেয়ারম্যান হারিস মিয়া হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তার মৃত্যুতে চেয়ারম্যান পদটি শূন্য হলে গত ২৯শে মার্চ ওই পদে উপনির্বাচনের তারিখ ঘোষিত হয়। কিন্তু করোনা পরিস্থিতির কারণে নির্ধারিত ওই তারিখে উপনির্বাচন অনুষ্ঠিত হয়নি। পরে ১০ই অক্টোবর উপনির্বাচনের তারিখ নির্ধারিত হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net