1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ফ্রান্সে মহানবী (স:) এর ব্যঙ্গ কার্টুন প্রকাশের প্রতিবাদে গোপালগঞ্জ গওহরডাঙ্গা বোর্ডের মানববন্ধন - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মহম্মদপুরে সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ সাতকানিয়া-লোহাগাড়া টিভি সাংবাদিক ফোরাম গঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা ও রূপান্তরের যুগে তরুণরাই সভ্যতার মূল শক্তি: তথ্যমন্ত্রী লাকসামে সম্পত্তির জের ধরে  গ্রাম্য সালিশির সিদ্ধান্তে মাইকে চার পরিবারকে সমাজচ্যুত করার ঘোষণা  কুমিল্লাকে কোনভাবেই মাদকের নিরাপদ পথ ও আশ্রয় হতে দেয়া হবে না:  গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী নকলায় এসএসসি পরীক্ষায় ফেল করে ফাঁসিতে ঝুলে ছাত্রীর আত্মহত্যা প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনে কিশোরগঞ্জবাসীর কিছু প্রত্যাশা একাডেমিক শিক্ষার পাশাপাশি, শিক্ষার্থীদের কারিগরি শিক্ষায় দক্ষতা অর্জন করতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল  চট্টগ্রাম উত্তর জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক হলেন লায়ন মোহাম্মদ জাহেদুল করিম বাপ্পী মাসুমা সুলতানা  মৌ ২০২৬ সালের এস এস সি পরীক্ষায় গোল্ডেন জি পি এ-৫ পেয়েছে

ফ্রান্সে মহানবী (স:) এর ব্যঙ্গ কার্টুন প্রকাশের প্রতিবাদে গোপালগঞ্জ গওহরডাঙ্গা বোর্ডের মানববন্ধন

সাবেত আহমেদ, গোপালগঞ্জ প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৮ অক্টোবর, ২০২০
  • ৪০৩ বার

ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মদ (সঃ) এর ব্যঙ্গ কার্টুন প্রকাশের প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ-সমাবেশ করেছে কওমী মাদরাসা শিক্ষা বোর্ড গওহরডাঙ্গা।
আজ বেলা ১১টায় থেকে গোপালগঞ্জ প্রেসক্লাবের সামনের সড়কে ঘন্টাব্যাপী এ মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ কর্মসূচিতে অংশ গ্রহণ করেন কওমি মাদরাসা গওহরডাঙ্গা শিক্ষা বোর্ডের আওতাধীন প্রতিষ্ঠানের ৪টি জেলার কওমী শিক্ষক, শিক্ষার্থীসহ হাজার হাজার সাধারণ মানুষ। মানববন্ধনে বক্তব্য রাখেন, কওমি মাদরাসা গওহরডাঙ্গা শিক্ষা বোর্ডের মহাসচিব মাওলানা শামছুল হকসহ শীর্ষ নেতৃবৃন্দ।

মানববন্ধনে বক্তরা বলেন, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ফ্রান্স মহানবীর ব্যঙ্গচিত্র প্রদর্শন করে যে ধৃষ্টতা দেখিয়েছে তা বিশ্বের দুইশ কোটি মুসলমানের হৃদয়ে চরম আঘাত হেনেছে ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। ফ্রান্সের রাষ্ট্রদূতকে জরুরীভাবে তলব করে এ জঘন্য ঘটনার প্রতিবাদ জানাতে সরকারের প্রতি আহবান এবং প্রয়োজনে ফ্রান্সের সাথে কুটনৈতিক সম্পর্ক ছিন্ন করার দাবি জানান বক্তারা। প্রতিবাদ সমাবেশ শেষে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্র’র কুশপুত্তলিকা দাহ করে বিক্ষুব্ধুরা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net