1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাগেরহাটে একযোগে ৮৪ স্থানে ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
জুলাই-আগস্টে দেশে বন্যার আশঙ্কা রয়েছে: এফএফডব্লিউসি সাতকানিয়ায় আঞ্চলিক সড়কের বেহাল দশা; চরম দুর্ভোগে জনসাধারণ রামগড়ে শিক্ষার্থীকে অপহরণের হুমকির অভিযোগ, থানায় অভিযোগের পরও সুবিচার না পাওয়ার দাবি মাগুরার শ্রীপুরে ক্রীড়া সামগ্রী-কৃষি উপকরণ- গাছ ও আর্থিক সহায়তা প্রদান সিসিটিভির নজরদারিতে কেরানীহাট, নিরাপদ নগর গড়ার প্রত্যয় এমপি শাহজাহান চৌধুরীর ঈদগাঁওয়ে গৃহবধুর মরদেহ উদ্ধার ঈদগাঁওয়ে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন নীতিমালা ভঙ্গ করে দাখিল পাস ব্যক্তিকে সভাপতি করতে চান, সাংবাদিককে বিএনপি নেতার হুমকি চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল চন্দনাইশ দোহাজারীতে হাজারী টাওয়ারের সামনে সওজ বিভাগের জায়গায় লিফট স্থাপন কাজ চলমান

বাগেরহাটে একযোগে ৮৪ স্থানে ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ

খ.ম. নাজাকাত হোসেন সবুজ। বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৭ অক্টোবর, ২০২০
  • ২৯৯ বার

জন সচেতনতা তৈরি করতে বাগেরহাটে একযোগে ৮৪ স্থানে ধর্ষণ ও নারী নির্যাতনের বিরোধী সভা অনুষ্ঠিত হয়েছে। বাগেরহাট জেলা পুলিশের আয়োজনে জেলার বিভিন্ন এলাকায় বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়।বীর মুক্তিযোদ্ধা, শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

শনিবার (১৭ অক্টোবর) সকালে শহরের যদুনাথ ইনষ্টিটিউট চত্বরে এই সমাবেশের উদ্বোধন করেন পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায়।পরে দুপুরে বাগেরহাট শেখ হেলাল উদ্দিন কাবাডি স্টেডিয়ামে অনুষ্ঠিত ধর্ষণ ও নারী নির্যাতনের বিরোধী সভায় বক্তব্য দেন পুলিশ সুপার। এসময় বাগেরেহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম, বাগেরহাট সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, পৌর কাউন্সিলর আব্দুল বাকি তালুকদার, তানিয়া খাতুন, বাগেরহাট রোটারী ক্লাবের সভাপতি মোঃ শরিফুল ইসলাম সেলিম, তালুকদার রিনা সুলতানা, শিক্ষার্থী শায়লা ইয়াসমীন রিপা, আসমা আক্তারসহ আরও অনেকে বক্তব্য দেন।

সমাবেশে বক্তারা বলেন, নারী নির্যাতন ও ধর্ষণ বন্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। সবাইকে সচেতন থাকতে। নিজের পরিবারের সকল সদস্যদেরকে ধর্ষক ও মাদক থেকে দূরে রাখতে হবে। সন্তানদেরকে সার্বক্ষনিক নজর দারিতে রাখার আহবান জানান বক্তারা। এছাড়া নারী নির্যাতন, ধর্ষণসহ যেকোন অপরাধ রুখতে সকলকে পুলিশকে সহযোগিতা করার আহবান জানানো হয়।

জেলার ৯টি উপজেলা, ৭৫টি ইউনিয়ন ও তিনটি পৌরসভায় ৮৪টি বিট থেকে ধর্ষণ ও নারী শিশু নির্যাতন বিরোধী সভা করছে বাগেরহাট জেলা পুলিশ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net