1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাগেরহাট জেলার শরণখোলা উপজেলা উপ-নির্বাচনে ৫৫ ভাগ ভোট পড়েছে বিকেল চারটা পর্যন্ত - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীনগরে সার্বজনীন গ্রুপের প্রশিক্ষণের সমাপনী, এম এইচ শান্তির জন্মদিন উদযাপন আনোয়ারা সাবরেজিস্ট্রার অফিসে মোহরার মালেকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ  মাগুরায় জেলা পরিষদের ১০৪ কোটি টাকার বাজেট ঘোষণা  ভাঙ্গুড়া উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শিক্ষার্থীরাই ভবিষ্যতে বাংলাদেশের নেতৃত্ব দেবে: প্রধানমন্ত্রী মেডিকেল সার্টিফিকেট না পাওয়ায় তদন্ত প্রতিবেদন দাখিলে বিলম্ব, অপপ্রচারের অভিযোগ ফরিদপুরে ৬ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস খুটাখালী নয়াপাড়া  মসজিদ-কবরস্থান পরিদর্শনে জেলা পরিষদ  প্রশাসকঃ প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আশ্বাস নবীনগরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দেশের অর্থনৈতিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার দৃঢ় অঙ্গীকার প্রধানমন্ত্রীর

বাগেরহাট জেলার শরণখোলা উপজেলা উপ-নির্বাচনে ৫৫ ভাগ ভোট পড়েছে বিকেল চারটা পর্যন্ত

খ.ম. নাজাকাত হোসেন সবুজ। বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২০
  • ৩৭১ বার

বাগেরহাট জেলার, শরণখোলায় উপজেলা পরিষদের উপ-নির্বাচনে চারটি ইউনিয়নের ৩৩টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহন চলেছ। মঙ্গলবার বিকেল চারটা পর্যন্ত কেন্দ্রগুলোতে ৫৫ভাগ ভোট পড়েছে। কোথাও কোনো সহিংস বা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। পাঁচ জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে উপজেলার সর্বত্র বিজিবি, র‌্যাব, পুলিশ টহলে রয়েছে। তবে কয়েকটি কেন্দ্রে বিএনপি প্রার্থীর কোনো এজেন্ট পাওয়া যায়নি।

দুপুর দুইটার দিকে বাগেরহাটের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ ও পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় উপজেলা বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শ করেন। এসময় তাঁরা কেন্দ্রগুলোতে ভোটারদের সতষ্ফুর্ত উপস্থিতি ও শান্তিপূর্ণ পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন।

সকাল ১০টার দিকে উপজেলা সদর রায়েন্দা সরকারি পাইলট হাই স্কুল, রায়েন্দা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, লাকুড়তলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, সরকারি কলেজ কেন্দ্রসহ বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা গেছে নারী-পুরুষ ভোটারদের দীর্ঘ লাইন। দল বেঁধে ভোট কেন্দ্রে আসছেন ভোটাররা। কেন্দ্রের আশপাশে একটা উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

প্রধান প্রতিদ্বন্দ্বি বিএনপি প্রর্থী মতিয়ার রহমান খান বলেন, প্রতিপক্ষের বাঁধার কারনে তিনি কয়েকটি কেন্দ্রে এজেন্ট দিতে পারেননি। তবে শেষ পর্যন্ত তিনি মাঠে থাকবেন বলে জানান।

আওয়ামীলীগ মনোনীত প্রার্থী রায়হান উদ্দিন শান্ত বিএনপি প্রার্থী তার এজেন্ট দিতে বাঁধা দেওয়ার অভিযোগ ভিত্তিহীন দাবি করে বলেন। যাতে কোথাও কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেব্যাপারে আমার নেতা-কর্মীদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। ভোটাররা তাদের ইচ্ছেমতো ভোট প্রদান করেব তাতে কোনো বাধা নেই। জনগণ যে রায় দেবে তা আমি সাদরে গ্রহন করবো।

জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার ফারাজী বেনজীর আহম্মেদ জানান, সবকটি কেন্দ্রেই শান্তিপূর্ণভাবে ভোট গ্রহন চলছে। ভোটার উপস্থিতিও ভালো। বিকেল চারটা পর্যন্ত ৫৫শতাংশ ভোট পড়েছে। এখন পর্যন্ত কোনো কেন্দ্রে প্রার্থীরাও কোনো অভিযোগ করেননি। আশা করা যায় শেষ পর্যন্ত শান্তিপূর্ণভাবেই নির্বাচন সম্পন্ন হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে কুমিল্লায় নারী সমাবেশ কুমিল্লা প্রতিনিধি।। গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের আওতায় আগামী বছর আরও বিপুল সংখ্যক পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। একই সঙ্গে কৃষক কার্ড প্রদান, কৃষি ঋণ মওকুফ, খাল খনন, বৃক্ষরোপণ এবং নারীদের জন্য পরিবহন সুবিধা নিশ্চিত করাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে সরকার কাজ করছে। রোববার (১৭ মে) কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তন আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সরকার কৃষকদের সহায়তায় বাস্তবমুখী বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। কৃষিকে আরও লাভজনক ও টেকসই করতে কৃষি সহায়তা কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার লক্ষ্যে কাজ চলছে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত মাদক, গুজব ও বাল্যবিবাহ প্রতিরোধ, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ, নারীদের জন্য গাড়ি এবং খাল খননসহ বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়। বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা মমতাজ এবং শিক্ষক কহিনুর কবিতা। স্বাগত বক্তব্য দেন কুমিল্লা জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ নূরুল হক। জেলা তথ্য অফিস, কুমিল্লা, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসন, বরুড়ার সহযোগিতায় এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয়

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net