1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মহাষ্টমীতে বাগেরহাটে করোনা থেকে মুক্তির প্রার্থনা - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
জুলাই নিয়ে কোনো ষড়যন্ত্র বরদাস্ত করবেনা জনগন! মাগুরার সমাবেশে- মোবারক হুসাইন চব্বিশের ছাত্র জনতার আন্দোলনে দেশ গণতন্ত্রে ফিরেছে’ বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসলে দেশের কাঙ্খিত উন্নয়ন হয়: গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের সমাবেশ ও গণমিছিল রামগড়ে ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দে অনিয়মের অভিযোগ, পিআইও’র অস্বীকার জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী সরকারি জায়গা দখলকে কেন্দ্র করে যুবলীগ নেতা আটক, গ্রামবাসীর বিক্ষোভে ছাড়ল পুলিশ কুমিল্লায় ঘুমন্ত নারীকে বিএনপি কর্মীর ধর্ষণ, সিসিটিভি ফুটেজ ভাইরাল আর আর ল’একাডেমির কৃতিশিক্ষার্থীরদের সংবর্ধনা প্রদান বৌদ্ধ সমিতির অভিষেক অনুষ্ঠানে এমপি কাজল হিংসা ও বিদ্বেষমুক্ত সমাজ গঠনে বৌদ্ধ ধর্ম সবসময় শান্তির শিক্ষা দেয় পাবনার ভাঙ্গুড়ায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে হামলার আহত স্বামী, স্ত্রী

মহাষ্টমীতে বাগেরহাটে করোনা থেকে মুক্তির প্রার্থনা

খ.ম. নাজাকাত হোসেন সবুজ। বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৫ অক্টোবর, ২০২০
  • ২৩২ বার

মহাষ্টমীতে কুমারী পূজা না হলেও করোনা থেকে মুক্তির জন্য মা-দূর্গার কাছে প্রার্থণা করেছেন বাগেরহাটের ভক্তরা। শনিবার (২৪ অক্টোবর)সকাল থেকে বিভিন্ন পূজামন্ডবে পুস্পাঞ্জলীর মাধ্যমে মহাষ্টমীর আনুষ্ঠানিকতা শুরু হয়।ফুল-বেলপাতা,ধূপ-দ্বীপ, বিভিন্ন ফলের সমাহারে দৃষ্টিনন্দন ভোগ সাজিয়ে আরাধনা করা হচ্ছে মা দুর্গার।ফুল ও বেলপাতা হাতে মা দুর্গার পায়ে অঞ্জলী দিয়েছেন অনেকে।ঢাকের বাজনা, শঙ্ক আর উলুধ্বনীতে মুখোতির হয়ে উঠেছে পূজামন্ডপগুলো।কিন্তু ধর্মীয় আচার অনুষ্ঠান থাকলেও উৎসবের আমেজ নেই মন্দিরে।

শনিবার দুপুরে বাগেরহাট শহরের শতবছরের প্রাচীনতম শ্রীশ্রী হরিসভা মন্দিরে দেখা যায়, স্বাস্থ্য বিধি মেনে ভক্তরা পর্যায়ক্রমে পুস্পাঞ্জলী দিচ্ছেন। এসময় বৈশ্বয়িক করোনামহামারি থেকে মুক্তি পেতে ভক্তরা মা দুর্গার কাছে প্রার্থনা করেন।

মা দূর্গাকে অঞ্জলী দান শেষে শ্রাবনী পাল, মুক্তি রানী রায়সহ কয়েকজন ভক্ত বলেন, সরকারি নির্দেশে আমরা কুমারী পূজা করিনি। তারপরও পুস্পাঞ্জলী দিয়ে মা দুর্গার কাছে গোটা পৃথিবী থেকে করোনা মাহামারি থেকে মুক্তি চেয়েছি। আমরা চাই পৃথিবী যাতে আগের মত হয়ে যায়। আমরা সবাই যাতে স্বাভাবিক চলা ফেরা করতে পারি সেই প্রার্থনা করছি।

হরিসভা দুর্গাপূজা উদযাপন কমিটির সভাপতি নিলয় কুমার ভদ্র জানান, করোনার কারণে স্বাস্থ্য বিধি এবং সামাজিক দুরত্ব বজায় রেখে দুর্গাপূজা অনুষ্টিত হচ্ছে। মন্দিরে প্রবেশের মুখে হ্যান্ডসেনিটাইজার এবং মুখে মাক্স বাধ্যতামুলক করা হয়েছে। স্বল্প সংখ্যক করে করে দর্শনার্থীদের মন্দিরে প্রবেশ করানো হচ্ছে।

বাগেরহাট জেলায় এবছর ৬২১টি পূজামন্ডবে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। পূজামন্ডবগুলোতে টহলে রয়েছে পুলিশ। রবিবার মহানবী এবং সোমবার দশমীতে বিসর্জণের মধ্যে দিয়ে পাঁচ দিনের দুর্গোৎসব শেষ হবে। এবছর মা দুর্গা দোলায় চড়ে কৈলাস থেকে মত্তলোকে এসেছেন। পাঁচ দিনের পূজা-অর্চনা শেষে গজে চড়ে কৈলাসে ফিরে যাবেন মা দূর্গা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net